• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পুরীর হোটেল থেকে গ্রেপ্তার  তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল 

Eidin by Eidin
May 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পুরীর হোটেল থেকে গ্রেপ্তার  তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,২৭ মে : অবশেষে পুরীর একটি হোটেল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাক্স ফোর্স(এস টি এফ) । নির্বাচনের ফল ঘোষণার পর উস্কানিমূলক মন্তব্য এবং বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে  । তিনি হুমকি দিয়ে বলেছিলেন,’১৫ বছর ধরে অনেক সংযম দেখিছি । শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না ।’ সেই সাথে বিজেপি কর্মীদের হুমকি দিয়ে দিলীপ বলেছিলেন, ‘তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, তাঁকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডল কে?’ 

এই সমস্ত হুমকির পর তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয় । সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে চলতি মাসের ১৪ তারিখ তাঁর পৈলানের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে দেখে তিনি বাড়ির জানালা টপকে পালিয়ে যান । নর্দমার উপর দিয়ে তার পালানোর সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । 

এদিকে তার রাজপ্রাসাদের মত বাড়ি দেখে চক্ষু ছানাবড়া হয় সকলের।  মিনি চিড়িয়াখানা, বাগান, সুইমিং পুল সহ বিনোদনের যাবতীয় ব্যবস্থা রয়েছে দিলীপের বাড়িতে । যদিও পরে পলাতক বিধায়ক গোপন ঠিকানা থেকে একটি বার্তায় দাবি করেন,ওই বাড়ি তাঁর পৈর্তৃক সম্পত্তির অংশ৷ পারিবারিক ব্যবসার থেকে উপার্জনের সূত্রেই তিনি ওই বাড়ি তৈরি করেছেন বলে৷

শেষ পর্যন্ত গোপন খবরের ভিত্তিতে পুরীর নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন একটি হোটেলে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে ধরে ফেলে রাজ্য পুলিশের এসটিএফের বিশেষ দল। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে ।।

Previous Post

“গন্দা ধর্ম” মন্তব্যের জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের 

No Result
View All Result

Recent Posts

  • পুরীর হোটেল থেকে গ্রেপ্তার  তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল 
  • “গন্দা ধর্ম” মন্তব্যের জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের 
  • ইসলামি চরমপন্থী গোষ্ঠীর চাপে নতি স্বীকার করে হিন্দু নাম পরিবর্তন স্থগিত করেছে পাকিস্তান সরকার
  • কিভাবে একজন মানুষের চরিত্র পরীক্ষা করবেন ? নীতিশাস্ত্রের পঞ্চম অধ্যায়ে এই বিষয়ে কিছু উপদেশ দিয়ে গেছেন আচার্য চানক্য
  • গুজরাটের বিপক্ষে বিশাল জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ব্যাঙ্গালোর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.