• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদার রতুয়ায় বিজেপি নেতার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 

Eidin by Eidin
May 1, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদার রতুয়ায় বিজেপি নেতার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০১ মে : মালদার রতুয়া বিধানসভা এলাকায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে । রতুয়া বিধানসভার মন্ডল ৩ সভাপতি মহানন্দ মন্ডলের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আহত দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান সাংসদ খগেন মুর্মু,বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস অন্যান্যরা । যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ এনেছেন তৃণমূল নেতৃত্ব। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রতুয়ার বালুপুর রাস মন্দির এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডলের বচসা থেকে হাতাহাতি হয় ৷ সেই সময় ব্যাপক মারধরে গুরুতর জখম হন রতুয়া বিধানসভার বিজেপি ৩-এর মন্ডল সভাপতি মহানন্দ মণ্ডল। তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে সমর মণ্ডল, রাজা ঘোষ এবং হেমন্ত মণ্ডলের নাম উল্লেখ করা হয়েছে।এদের মধ্য সমর মন্ডল ও রাজা ঘোষ আগে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তৃণমূলের সঙ্গে কাজ করছিলেন। সেই কারণেই বিজেপির তরফে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে গিয়ে আরও একজন কর্মী আহত হন বলে অভিযোগ তৃণমূলের ।

এদিকে এই ঘটনাকে ঘিরে রতুয়ায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে । বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসের অভিযোগ, তৃণমূলের কর্মীরাই পরিকল্পিতভাবে তাদের মণ্ডল সভাপতির উপর হামলা চালিয়েছে। এটি প্রাণঘাতী আক্রমণ এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি অজয় সিনহার দাবি, বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার পাল্টা অভিযোগ, বিজেপির কর্মীরাই তাদের দলীয় কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় তৃণমূলের অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।

Tags: MaldaPost Poll ViolenceWestBengal Election 2026
Previous Post

রজত পাটিদারের আউট নিয়ে সন্দেহ; আম্পায়ারের সঙ্গে কোহলির উত্তপ্ত বাক্যবিনিময় 

No Result
View All Result

Recent Posts

  • মালদার রতুয়ায় বিজেপি নেতার উপর প্রাণঘাতী হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 
  • রজত পাটিদারের আউট নিয়ে সন্দেহ; আম্পায়ারের সঙ্গে কোহলির উত্তপ্ত বাক্যবিনিময় 
  • বাংলায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিল ‘টুডেজ চাণক্য’ 
  • “বিদায়ী মুখ্যমন্ত্রী যতই চেষ্টা চালান না কেন, উনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারেননি” : দলীয় কর্মীদের ‘আশ্বস্ত’ করলেন শুভেন্দু অধিকারী 
  • ‘আমি একজন মৌলানাকে বিয়ে করার জন্য মরিয়া’: অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিবৃতি, তার প্রাক্তন স্বামী তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছে এবং তার নাম পরিবর্তন করে ফাতিমা রেখেছে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.