• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামালসহ ওল্ড মালদা স্টেশনে পুলিশের হাতে পাকড়াও আসামের ৩ মহিলা 

Eidin by Eidin
October 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামালসহ ওল্ড মালদা স্টেশনে পুলিশের হাতে পাকড়াও আসামের ৩ মহিলা 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৭ অক্টোবর : তিন মহিলা এবং দু’জনের কোলে দুই শিশু । আপাতভাবে সাধারণ যাত্রী মনে হলেও তারা যে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অংশ, সেটা ঘুণাক্ষরেও টের পায়নি ট্রেনের সহযাত্রীরা । কিন্তু মহিলারা একটা মারাত্মক ভুল করে ফেলে যাতে তারা জিআরপির  র‍্যাডারে চলে আসে তারা । ট্রেনটি নন স্টপেজে সিগন্যালে দাঁড়াতেই তিন মহিলা তাড়াহুড়ো করে স্টেশনে নেমে পড়ে । আর তারা নামতেই জিআরপি তাদের ধরে প্রথমে জিজ্ঞাসাবাদ এবং পরে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার করে । অবশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে । ওল্ড মালদা টাউন স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে,তিন মহিলা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অংশ । চক্রটির হদিশ করতে ধৃত তিন মহিলাকে জেরা শুরু করেছে পুলিশ । 

জানা গেছে,ধৃতদের নাম জোসনারা বেগম ( ৩৬), জাবরান্নেসা (৩০) এবং আনোয়ারা বেগম ( ১৯)। তারা আসামের করিমগঞ্জ ও হোজাই জেলার বাসিন্দা । ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়ার ভারতের দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস থেকে পাকড়াও হয় তারা । অসমের ডিমাপুর থেকে ব্রাউন সুগারের কাঁচামাল নিয়ে মালদার কালিয়াচক এবং গাজোলে সরবরাহ করার কথা ছিল । কিন্তু পুরাতন মালদা স্টেশনে ট্রেনটির কোনো স্টপেজ ছিল না । অথচ ট্রেনটি সিগন্যালে দাড়াতেই তিন মহিলা তড়িঘড়ি করে নেমে পড়ে । তখনই জিআরপি তাদের আটক করে বাগপত্রে তল্লাশি চালায় ।  আর তল্লাশি চালাতেই শিশুদের খাবার সহ বিভিন্ন জিনিসপত্রের আড়ালে ১ কেজি ৮০ গ্রাম ব্রাউন সুগারের কাঁচা মাল নজরে পড়ে । 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেল পুলিশ জানতে পেরেছে,  মাদক সরবরাহের জন্য মহিলাদের মাথাপিছু ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল । পুলিশের সন্দেহ যে, আসামের মাদক মাফিয়াদের সঙ্গে আন্তর্জাতিক একটা চক্র জড়িয়ে আছে । পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা ।। 

Tags: MaldaWestbengal
Previous Post

হংকং সিক্সেস ২০২৬: ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ভারতীয় অধিনায়ক হলেন আরসিবি খেলোয়াড় ক্রুনাল পান্ডিয়া

No Result
View All Result

Recent Posts

  • প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামালসহ ওল্ড মালদা স্টেশনে পুলিশের হাতে পাকড়াও আসামের ৩ মহিলা 
  • হংকং সিক্সেস ২০২৬: ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ভারতীয় অধিনায়ক হলেন আরসিবি খেলোয়াড় ক্রুনাল পান্ডিয়া
  • বাংলাদেশি অভিনেত্রী পরীমনি আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষিপ্ত নায়িকা বললেন : “তোরা হচ্ছিস সেই চরিত্রের যারা নিজের মা- বাবার….” 
  • গগনযান মডিউল পৃথকীকরণ ব্যবস্থাকে অনুমোদন দিয়েছে ইসরো ; প্রথম মনুষ্যবিহীন মিশন জি-১ ২০২৬ সালের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে
  • মহাষষ্ঠীর দিন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে গরু জবাই করে পিকনিক করল জামাত ইসলামির জিহাদি ছাত্রগোষ্ঠী ; তারা শ্লোগান তোলে : “শাহজালালের বাংলায় হিন্দুত্ববাদের ঠাঁই নাই” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.