এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২০ ফেব্রুয়ারী : রমজানের প্রথম দিনে কাবুলের হযরত বিলাল মসজিদে অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে “সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধকারী” তালেবানের হিসাবরক্ষকরা মুসল্লিদের “২০ রাকাত তারাবীহ নামাজ” পড়তে বাধ্য করে বলে জানিয়েছে আফগান মিডিয়া আউটলেট হাশত-ই শুভ । উল্লেখ্য,তারাবীহ হল রাতের একটি বিশেষ সুন্নত নামাজ। যেটি মুসলিমরা রমজান মাসব্যপী প্রতি রাতে নামাজের পর সুর করে দীর্ঘ সময় পাঠ করে থাকে । সংবাদপত্র কে সূত্র জানিয়েছে যে, তালেবানরা হুমকি দিয়েছে যে, ২০ রাকাত শেষ হওয়ার আগে মসজিদ থেকে বের হলেই গ্রেপ্তার করা হবে।
সূত্র অনুসারে, কাবুলে “সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধকারী” তালেবানের হিসাবরক্ষকরা মসজিদের মহিলাদের অংশেও অভিযান চালিয়ে তাদের বের করে দেয় । তালেবান বন্দুকধারীরা নামাজ শেষ না হওয়া পর্যন্ত মসজিদে উপস্থিত ছিল যাতে কেউ ২০ রাকাত শেষ না করে বেরিয়ে না যায়।সূত্র জানিয়েছে যে, মসজিদে উপস্থিত বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা বন্দুকধারীদের ভয়ে প্রতিবাদ করতে পারছিলেন না এবং তালেবানের নির্দেশে তাদের সুর করে “তারাবীহ পড়তে” বাধ্য করা হয়েছিল।
সূত্র অনুসারে, যদিও তালেবানরা নিজেরাই তারাবীহ নামাজ পড়েনি, বরং অস্ত্রের জোরে লোকজনকে মসজিদে উপস্থিত হতে বাধ্য করেছে । এই ঘটনাটি ঘটে যখন সৌদি আরব জানুয়ারিতে তারাবির নামাজ ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করার ঘোষণা করেছে ।।

