• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বেড়েছে

Eidin by Eidin
June 7, 2026
in দেশ
গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বেড়েছে
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ জুন : মধ্যপ্রাচ্যে ফের নতুন করে যুদ্ধ শুরুর কারনে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বেড়েছে । যার প্রভাব পড়েছে ভারতেও । আজ রবিবার(৭ জুন) গার্হস্থ্য গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৯ টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ।  তিন মাসের এনিয়ে মধ্যে দ্বিতীয়বার ঘরোয়া রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি হল । গত ৭ মার্চ প্রতি সিলিন্ডার পিছু ৬০ টাকা মূল্যবৃদ্ধির পর এই সর্বশেষ বৃদ্ধিটি করা হলো। এই সংশোধনের ফলে দিল্লিতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে ৯৪২ টাকা হবে।

শিল্প সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে,পশ্চিম এশিয়ায় সৃষ্ট বিঘ্ন বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে প্রভাব ফেলায় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ব্যাপক বেড়ে গেছে । যেকারণে অভ্যন্তরীণ এলপিজি বিক্রিতে হওয়া পুঞ্জীভূত ক্ষতির আংশিক পূরণ করতে গত ৭ মার্চ প্রতি সিলিন্ডারে ৬০ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছিল। সর্বশেষ মূল্য পরিবর্তনের আগে রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থাগুলো প্রতি এলপিজি সিলিন্ডারে প্রায় ৭০৩ টাকা লোকসান করছিল । তাই জ্বালানির মূল্যবৃদ্ধির মধ্যেই এলপিজির দাম সংশোধন করা হলো ।

পিটিআই জানিয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি সম্মিলিতভাবে ৭.৫০ টাকা বেড়েছে, অন্যদিকে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি)-এর দাম কেজি প্রতি প্রায় ৬ টাকা বেড়েছে।এই সংশোধন সত্ত্বেও, তেল কোম্পানিগুলো লোকসানে পেট্রোল ও ডিজেল বিক্রি অব্যাহত রেখেছে, যেখানে পেট্রোলে প্রতি লিটারে প্রায় ১১ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৩৩.৬ টাকা লোকসান হচ্ছে বলে শিল্প সূত্রে জানা গেছে।

কর্মকর্তারা বলেছেন, বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও জ্বালানির বাজার অস্থিতিশীল থাকায় সরকার এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানির বর্ধিত মূল্যের সম্পূর্ণ বোঝা ভোক্তাদের ওপর চাপানো থেকে বিরত থেকেছে এবং এই বোঝার একটি অংশ রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি খুচরা বিক্রেতারা বহন করছে।।

Tags: LPG
Previous Post

উচ্চপদে বসলেই কেউ মহিমান্বিত হয় না, মহত্ত্ব নির্ভর করে তার ব্যক্তিগত গুণাবলীর ওপর : আচার্য চানক্য

Next Post

টি-টোয়েন্টি ভারতীয় দলে বড় পরিবর্তন, ৬ নতুন মুখের আগমন; ৫ জনের প্রস্থান

Next Post
টি-টোয়েন্টি ভারতীয় দলে বড় পরিবর্তন, ৬ নতুন মুখের আগমন; ৫ জনের প্রস্থান

টি-টোয়েন্টি ভারতীয় দলে বড় পরিবর্তন, ৬ নতুন মুখের আগমন; ৫ জনের প্রস্থান

No Result
View All Result

Recent Posts

  • দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহীদ পুলিশের হেড কনস্টেবল আশিক হুসেন ; হামলার দায় স্বীকার করল পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা 
  • “আরশোলা”দের  জরুরি শুনানির আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট ; আন্দোলনের নামে হিংসায় ঘটনায় দায়ের হল ৬ এফআইআর
  • ভগবান শিব ও হিংলাজ মাতার শ্রদ্ধায় গান রচনা করে বেলুচিস্তানের মুখপাত্র বললেন : “বেলুচিস্তান কেবল নিজেদের স্বাধীনতার জন্যই  নয়; বরঞ্চ মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, গির্জা এবং সমস্ত পবিত্র উপাসনালয় সুরক্ষার জন্যও ত্যাগ স্বীকার করছে” 
  • চতুশ্লোকী ভাগবতম্ : সমগ্র শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ও হিন্দু দর্শনের মূল ভিত্তি এই শ্লোক
  • “নরেন্দ্র মোদীকে সরাতে সচেষ্ট আমেরিকা -চীন-ব্রিটেন-তুর্কিসহ একাধিক দেশের গোয়েন্দা সংস্থা : বিজেপি বিরোধীদের নিয়ে গন অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র !” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.