• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পোষ্য কুকুর শাবককে হাঁসুয়ার কোপ প্রতিবেশীর, থানায় অভিযোগ দায়ের করলেন কুকুরের মালিক

Eidin by Eidin
May 29, 2023
in রাজ্যের খবর
পোষ্য কুকুর শাবককে হাঁসুয়ার কোপ প্রতিবেশীর, থানায় অভিযোগ দায়ের করলেন কুকুরের মালিক
ভাতার থানায় পোষ্যকে নিয়ে আনারুল্লা শেখ । সোমবার ।
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ মে : ছাড়া পেয়ে প্রতিবেশীর বাড়ির উঠানে ঢুকে পড়েছিল মাস পাঁচেকের পোষ্য কুকুর শাবক । আর সেই অপরাধে ওই অবলা পশুটিকে হাঁসুয়া দিয়ে কোপায় প্রতিবেশী ব্যক্তি । এদিকে পোষ্যের সঙ্গে এমন নির্মম আচরণ বরদাস্ত করতে পারেননি কুকুরের মালিক । সোমবার জখম কুকরটিকে টোটোয় চাপিয়ে থানায় এনে প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তিনি । জখম কুকুরের মালিকের নাম আনারুল্লা শেখ । পেশায় শ্রমিক আনারুল্লার বাড়ি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাধপুর গ্রামে । এদিন তিনি প্রতিবেশী হ্যাঙাই মল্লিকের বিরুদ্ধে ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করেছে । আনারুল্লা শেখ বলেন,’একটা অবলা পশুর সঙ্গে এইরকম নৃশংস আচরণ কখনোই মেনে নেওয়া যায় না । আমি চাই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক পুলিশ ।’ পুলিশ জানিয়েছে,অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে ।
জানা যায়,আনারুল্লা শেখ মাধপুর এলাকায় এফসিআইয়ের একটি গোডাউনে শ্রমিকের কাজ করেন । মাস পাঁচেক আগে একটি সদ্যজাত কুকুর শাবককে রাস্তায় অসহায়ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে বাড়িতে নিয়ে আসেন আনারুল । তারপর থেকেই সন্তান স্নেহে কুকুরটিকে লালন পালন করছেন তিনি । আনারুল্লা জানিয়েছেন, দিনভর কুকুরটি বাড়িতে বাঁধা থাকে । বিকেলের দিকে একটা সময় তাকে ছেড়ে দেওয়া হয় । রবিবার বিকেলেও যথারীতি কুকুরটিকে তিনি ছেড়ে দিয়েছিলেন । ছাড়া পেতেই কুকুরটি প্রতিবেশী হ্যাঙাই মল্লিকের বাড়ির উঠানে চলে যায় ।
তিনি বলেন,’আমি তখন বাড়ির কাজে ব্যস্ত ছিলাম । বিষয়টি খেয়াল করিনি । কিছুক্ষণ পরেই কুকুরটির আর্ত চিৎকারে আমি বাইরে বেড়িয়ে আসি । তখন দেখি কুকুরটির শরীরে গভীর ক্ষত থেকে প্রবল রক্তক্ষরণ হচ্ছে ।’
জানা গেছে, হ্যাঙাই নিজের বাড়ির উঠানে বসে বাঁশের ঝুড়ি বুনছিল । তার হাতে ছিল একটি ধারালো হাঁসুয়া । কুকুরটি পাশে যেতেই হ্যাঙাই হাতে থাকা হাঁসুয়া দিয়ে তার শরীরে সজোরে কোপ বসিয়ে দেয় । পরে কুকুরটি পালিয়ে এলে মালিকের বাড়ির দরজার সামনে লুটিয়ে পড়ে । তড়িঘড়ি নিজের পোষ্যকে ভাতার রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন আনারুল্লা শেখ । কুকুরের শরীরের ক্ষতস্থানে ২৭ টি সেলাই দেন চিকিৎসকরা । এদিন সকালে কুকুরটিকে টোটো চাপিয়ে ভাতার থানায় এনে প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ।।

Previous Post

রেস্টুরেন্টে নেকাব পরে খাবার খাওয়া মহিলাকে সমর্থন করে ট্রোলড হলেন প্রাক্তন অভিনেত্রী জাইরা ওয়াসিম

Next Post

ছেলেকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় স্ত্রীকে কুপিয়ে খুন করে ফেরার স্বামী

Next Post
ছেলেকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় স্ত্রীকে কুপিয়ে খুন করে ফেরার স্বামী

ছেলেকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় স্ত্রীকে কুপিয়ে খুন করে ফেরার স্বামী

No Result
View All Result

Recent Posts

  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে বিদ্যুতের সংযোগে হাজার হাজার টাকার বিল পেয়ে রাতেই ঘুম উড়ে গেছে মোথাবাড়ির ৫০ টি বিপিএল পরিবারের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.