• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্ত্রীর ঘাড়ে বটির কোপ বসিয়ে দিয়ে গা ঢাকা দিল স্বামী

Eidin by Eidin
March 5, 2022
in রাজ্যের খবর
স্ত্রীর ঘাড়ে বটির কোপ বসিয়ে দিয়ে গা ঢাকা দিল স্বামী
7
SHARES
98
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ মার্চ : অশান্তি চলাকালীন স্ত্রীর ঘাড়ে ধারালো বটির কোপ বসিয়ে দিয়ে গা ঢাকা দিল মদ্যপ স্বামী । আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ গায়েত্রী মাজি এখন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি শনিবার দুপুরে ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ৩ নম্বর ওয়ার্ডের মেটেপাড়ায়।তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত স্বামী চাঁদু মাজির খোঁজ শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,চাঁদু মাজি পেশায় জনমজুর । প্রায় ১৫ বছর আগে গায়ত্রীদেবীর সঙ্গে চাঁদুর বিয়ে হয়।দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।প্রতিবেশীরা জানিয়েছেন, গায়ত্রীর সঙ্গে তাঁর স্বামীর বনিবনা হত না । সম্প্রতি তাঁদের অশান্তি বাড়ে । তার জন্য গায়ত্রীদেবী প্রায় ৭ দিন আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। শুক্রবার রাতে তিনি শ্বশুরবাড়ি ফেরেন।বাড়ি ফেরার পর থেকে চাঁদুর সঙ্গে তার স্ত্রীর ফের অশান্তি শুরু হয়। কোথায় এতদিন থাকা হয়েছিল সেই কৈফিয়ত চাঁদু তার স্ত্রীর কাছে চায়। সেইসব নিয়ে শুক্রবার রাত থেকে দু’জনের মধ্যে তুমুল ঝগড়াঝাটি চলছিল। শনিবার বিকেলে চাঁদু মদ্যপবস্থায় বাড়িতে ফেরে। তারপর আচমকা একটি ধারালো বটি দিয়ে গায়ত্রীদেবীর ঘারে কোপ মারে। রক্তাক্তবস্থায় গায়ত্রী লুটিয়ে পড়ে আর্ত চিৎকার শুরু করে দেয় । তা শুনে প্রতিবেশীরা ছুটে আসলে চাঁদু পালিয়ে যায় ।রক্তাত অবস্থায় প্রতিবেশীরা গায়ত্রীকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । শারীরিক অবস্থা খারাপ থাকায় এদিনই ওই গৃহবধূকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । পুলিশ জানিয়েছে,’ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে ।’।

Previous Post

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ল বেপরোয়া গতির ডাম্পার, আহত বৃদ্ধা ও ডাম্পারের চালক

Next Post

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেণের আন্ডারগ্রাউণ্ড ও বাঙ্কারে দিন কাটানোর পর বাড়ি ফিরল বর্ধমানের দুই পড়ুয়া

Next Post
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেণের আন্ডারগ্রাউণ্ড ও  বাঙ্কারে দিন কাটানোর পর বাড়ি ফিরল বর্ধমানের দুই পড়ুয়া

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেণের আন্ডারগ্রাউণ্ড ও বাঙ্কারে দিন কাটানোর পর বাড়ি ফিরল বর্ধমানের দুই পড়ুয়া

No Result
View All Result

Recent Posts

  • রোহিত ও রিকলেটনের দুর্দান্ত ব্যাটিংয়ে কলকাতাকে বিধ্বস্ত করল মুম্বাই 
  • সমাজবাদী পার্টির সাংসদ জিয়া- উর-রহমান বারকের শ্যালক ডাঃ জায়েদ ওয়ারসি ও তার বাবা মহম্মদ আসলামের বিরুদ্ধে নার্সকে তিন বছর ধরে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ  
  • “প্রত্যাহার” : যোগসূত্রের পঞ্চম অঙ্গে ইন্দ্রিয় প্রত্যাহার নিয়ে মহর্ষি পতঞ্জলির গুরুত্বপূর্ণ উপদেশ 
  • কাবুলের হাসপাতালে বিমান হামলা চালানো পাকিস্তানি পাইলট হুসেন ইকবাল অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম 
  • প্রোটিন জাতীয় ড্রিঙ্কের সাথে মাদক মিশিয়ে হিন্দু তরুণীদের ধর্ষণ করত জিম প্রশিক্ষক শাহজাদ : চাঞ্চল্যকর খোলাসা ইউপির সাহারানপুর পুলিশের 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.