• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশকে ১৩-০ গোলে পর্যুদস্ত করল ভারত

Eidin by Eidin
October 27, 2026
in খেলার খবর
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশকে ১৩-০ গোলে পর্যুদস্ত করল ভারত
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৭ অক্টোবর : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশকে ১৩-০ গোলে পর্যুদস্ত করল ভারত । এর আগে এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার সেই ব্যবধানও ছাড়িয়ে গেল । আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) পাঞ্জাবে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে ভারত। প্রথম কোয়ার্টারেই চার গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হারমানপ্রীত সিং। পরের মিনিটেই মানদ্বীপ সিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর মানদ্বীপ ও শিলানানন্দ লাকরার গোলে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

দ্বিতীয় কোয়ার্টারে আভিষেক ও নীলকান্তের গোলে ব্যবধান আরও বাড়ায় এবং ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত । বিরতির পরও গোলের দেখা পায়নি বাংলাদেশ। উল্টো তৃতীয় কোয়ার্টারে দিলপ্রীতি সিংয়ের জোড়া গোল ও হারমানপ্রীতের আরেকটি গোলে ব্যবধান ৯-০ করে ভারত। শেষ কোয়ার্টারে আরও চার গোল করে বাংলাদেশের বড় হার নিশ্চিত করে হারমানপ্রীতরা । পিটার গেরহার্ডের দলকে শেষ পর্যন্ত ১৩ গোল হজম করেই মাঠ ছাড়তে হয়।

রাউন্ড রবিন লিগে বাংলাদেশের পরের ম্যাচ বৃহস্পতিবার, প্রতিপক্ষ জাপান। এশিয়ান গেমসে জাপানের কাছেও ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। দুই আসর বিরতির পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে অংশ নিয়ে তারা পঞ্চম হয়েছিল । তবে এবারের আসরের শুরু থেকেই তারা ধাক্কার পর ধাক্কা খাচ্ছে৷। 

Tags: Sports News
Previous Post

ময়মনসিংহে সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষিকে কুপিয়ে খুন করল মহম্মদ  সাদ্দাম হোসেন 

Next Post

বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়ে আব্দুলকে বিয়ে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বারাসতের অমৃতা দত্ত চৌধুরী এখন চাইছেন তার কবল থেকে মুক্ত করে দুই সন্তান নিয়ে হিন্দু হয়ে থাকতে 

Next Post
বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়ে আব্দুলকে বিয়ে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বারাসতের অমৃতা দত্ত চৌধুরী এখন চাইছেন তার কবল থেকে মুক্ত করে দুই সন্তান নিয়ে হিন্দু হয়ে থাকতে 

বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়ে আব্দুলকে বিয়ে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বারাসতের অমৃতা দত্ত চৌধুরী এখন চাইছেন তার কবল থেকে মুক্ত করে দুই সন্তান নিয়ে হিন্দু হয়ে থাকতে 

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়ে আব্দুলকে বিয়ে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বারাসতের অমৃতা দত্ত চৌধুরী এখন চাইছেন তার কবল থেকে মুক্ত করে দুই সন্তান নিয়ে হিন্দু হয়ে থাকতে 
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশকে ১৩-০ গোলে পর্যুদস্ত করল ভারত
  • ময়মনসিংহে সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষিকে কুপিয়ে খুন করল মহম্মদ  সাদ্দাম হোসেন 
  • মন্ত্রী ক্ষুদিরাম টুডুর পর এবার বিজেপি বিধায়ক সুভাষ পাত্রের হোয়াটসঅ্যাপ হ্যাক করে তোলাবাজি শুরু করল সাইবার অপরাধীরা
  • মুর্শিদাবাদের ধুলিয়ানে সুজিত মন্ডল হত্যাকাণ্ডে অভিযুক্ত সামাউন শেখকে এনকাউন্টার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.