• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মৌলভীবাজারে ২০ বছরের হিন্দু যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার 

Eidin by Eidin
November 11, 2026
in আন্তর্জাতিক
মৌলভীবাজারে ২০ বছরের হিন্দু যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১১ ডিসেম্বর : ফের খুন হয়ে গেল বাংলাদেশের এক হিন্দু । এবারে মৌলভীবাজারের রাজনগরে ভূমি অফিসের শৌচাগারের ট্যাংকির ওপর থেকে পিন্টু কর (২০) নামে এক হিন্দু যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার কদমহাটা ভূমি অফিসের ট্যাংকির ওপর বসানো অবস্থায় একটি গাছের ডালের সঙ্গে গলায় দড়ির ফাঁদ দেওয়া মৃতদেহটি উদ্ধার করা হয়। পিন্টুর পরিবারের দাবি, তাঁকে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

নিহত পিন্টু কর মৌলভীবাজার সদর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তিনি কদমহাটার পাশের এলাকায় থাকতেন। পিন্টুর এক বছর বয়সী একটি পুত্রসন্তান সন্তান রয়েছে। তিনি একটি কোম্পানির ডিলারশিপের কাজ করতেন। নিজেই পণ্য কিনে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি।

পিন্টুর স্ত্রী বীথি কর জানান, স্বামী বাড়ি থেকে বের হওয়ার পর রাত ৯টার দিকে তাঁকে ফোন করেন। কিন্তু ফোন বন্ধ পান। তাঁর ভাসুরও একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে পারেননি। আজ বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি এসে ভূমি অফিসের ট্যাংকির ওপর পিন্টুর ঝুলন্ত মৃতদেহ পাওয়ার খবর দেন।বীথি করের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি কোনো টাকা-পয়সাও সঙ্গে নেননি। তাঁর স্বামীকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাঁদের সন্দেহ।

স্থানীয়রা জানান, বুধবার সকালে কদমহাটা ভূমি অফিসের টয়লেট ট্যাংকির ওপর বসানো এবং পাশের একটি গাছের ডালের সঙ্গে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় পিন্টুর মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করা হয়েছে ।। 

Previous Post

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় তেহরানের ব্যবসায়ীর বেচাকেনা বন্ধ, ইরানি সেনার রোষের ভয়ে কেউ যাচ্ছে না তার দেকোনা

No Result
View All Result

Recent Posts

  • মৌলভীবাজারে ২০ বছরের হিন্দু যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার 
  • নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় তেহরানের ব্যবসায়ীর বেচাকেনা বন্ধ, ইরানি সেনার রোষের ভয়ে কেউ যাচ্ছে না তার দেকোনা
  • ২০০৭ সালের রামপুর সিআরপিএফ হামলার সাজাপ্রাপ্ত আসামি মহম্মদ শরীফ অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম  
  • অস্ট্রেলিয়ান বক্স অফিসেও ঝড় তুলেছে “রামায়ণ” ; নতুন মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর আধিপত্যে সপ্তাহান্তে শীর্ষে স্থান করে নিয়েছে 
  • কুলগামের সিআরপিএফের উপর সন্ত্রাসী হামলা,পশ্চিমবঙ্গের  সন্তোষসহ আহত ৩ জওয়ান
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.