এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ ফেব্রুয়ারী : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায়(SIR) রাজ্যের বেশ কিছু জেলাশাসক, বিডিও ও বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে তুলছে বিজেপি । অবশেষে ওই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন । এমন অন্তত ৭ জন আধিকারিককে কমিশন বরখাস্ত করেছে এবং রাজ্যের মুখ্য সচিবকে ওই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে । তাদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, কর্তব্যে অবহেলা এবং SIR-এর সাথে সম্পর্কিত বিধিবদ্ধ ক্ষমতার অপব্যবহারের জন্য” এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই ।
প্রতিবেদনে বলা হয়েছে,বরখাস্ত করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, মুর্শিদাবাদের সমশেরগঞ্জ বিধানসভা নির্বাচনী এলাকার কৃষি বিভাগের সহকারী পরিচালক ও AERO দায়িত্বপ্রাপ্ত ডঃ সেফাউর রহমান, ফারাক্কা বিধানসভা নির্বাচনী এলাকার AERO রাজস্ব কর্মকর্তা নীতিশ দাস,ময়নাগুড়ি বিধানসভার মহিলা উন্নয়ন কর্মকর্তা AERO, ডালিয়া রায় চৌধুরী, ৫৭ নম্বর বিধানসভা কেন্দ্রের নাম ব্লকের AERO এস.কে মুর্শিদ আলম,ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের জয়েন্ট বিডিও ও AERO সত্যজিৎ দাস এবং এফইও জয়দীপ কুণ্ডু৷ এছাড়াও রয়েছেন ডেব্রা বিধানসভার জয়েন্ট বিডিও ও AERO দেবাশিস বিশ্বাস ।।

