• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

করোনা যুদ্ধে সামিল হতে চেয়ে মহকুমা শাসকের কাছে আবেদন “বিবেক তাড়িত” স্কুল শিক্ষকের

Eidin by Eidin
May 1, 2021
in রাজ্যের খবর
করোনা যুদ্ধে সামিল হতে চেয়ে মহকুমা শাসকের কাছে আবেদন “বিবেক তাড়িত” স্কুল শিক্ষকের
শিক্ষক কৌশিক দে। কাটোয়া । বৃহস্পতিবার।
21
SHARES
295
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক ,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ : করোনা অতিমারীর কারনে দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ স্কুল । সবেতন ছুটিতে রয়েছেন শিক্ষক ও শিক্ষিকারা । এদিকে অনেক শিক্ষক শিক্ষিকাই এই ‘সবেতন ছুটি’কে মন থেকে মেনে নিতে পারছেন না । কারন কাজ না করে মাসের শেষে বেতন নিতে তাঁদের বিবেকে বাধছে । তাই ‘বিবেক যন্ত্রনা’ থেকে মুক্তি পেতে অনেকেই ব্যক্তিগত স্তরে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেদের যুক্ত করে রেখেছেন । এবার ‘বিবেকের তাড়নায়’ করোনা যুদ্ধে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করে প্রশাসনের দ্বারস্থ হলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষক কৌশিক দে । বৃহস্পতিবার কাটোয়া মহকুমা শাসকের কাছে তিনি লিখিত আবেদনে জানান, স্কুলের জন্য চার পাঁচদিন সময় বাদ দিয়ে মাসের বাকি দিনগুলি তিনি করোনা মোকাবিলায় প্রশাসনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাটাতে চান । কাটোয়ার মহকুমাশাসক প্রশান্ত রাজ শুক্লা বলেন, ‘ওই শিক্ষকের আবেদন পেয়েছি । এনিয়ে চিন্তাভাবনা করা হবে।’
কাটোয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার কাছারিপাড়ায় বাড়ি কৌশিক দের । তিনি চুরপুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন । তাঁর বাড়িতে রয়েছেন বিধবা মা, স্ত্রী ও এক সন্তান । কৌশিকবাবু ‘নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন’ এর কাটোয়া পশ্চিম চক্রের সম্পাদক পদে রয়েছেন।
তিনি বলেন, ‘গতবছর ১৫ মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল ।শুধুমাত্র মিড ডে মিল বিলির জন্য মাসের চার পাঁচদিন স্কুলে যেতে হচ্ছে । বাকি দিনগুলো বাড়িতেই কাটছে । কবে স্কুল চালু হবে তার কোনও নিশ্চয়তা নেই । তাই এই অবস্থায় কেন্দ্র বা রাজ্য সরকারের করোনা সচেতনামূলক কাজ বা করোনা রোগীর সহায়তামূলক কাজকর্মে আমি যুক্ত থাকতে চাই । প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি যাতে মাসের চার পাঁচদিন বাদে বাকি দিনগুলো আমাকে কাজের সঙ্গে যুক্ত থাকার সুযোগ দেওয়া হয় ।’ তাঁর দাবি তাঁদের শিক্ষক সংগঠনের ১৫- ২০ জন শিক্ষক রয়েছেন যারা এই স্বেচ্ছাশ্রম দিতে ইচ্ছুক । কাটোয়ার প্রাথমিক স্কুল শিক্ষক কৌশিক দের এই প্রকার মানসিকিতার প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা ।।

Previous Post

কোভিড পরীক্ষা করাতে এসে হয়রানির শিকার ! কাটোয়া হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ

Next Post

বর্ধমানে কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে ধৃত ২

Next Post
বর্ধমানে কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে ধৃত ২

বর্ধমানে কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে ধৃত ২

No Result
View All Result

Recent Posts

  • “আদিনাথ মন্দির-আদিনা মসজিদ” বিতর্ক আদালতে তুললেন প্রখ্যাত পিতাপুত্র আইনজীবী শঙ্কর জৈন ও শঙ্কর জৈন  
  • তৃণমূলের আই-প্যাক ‘জালিয়াতি’ : যে কোম্পানি থেকে ঋণের নামে ১৩.৫ কোটি টাকা নেওয়া হয়েছিল, তার কোনও অস্তিত্বই নেই
  • অমুসলিমদের জন্ম রোধ করতে মহিলাদের অজান্তেই বন্ধ্যা করে দিচ্ছিল পাকিস্তানি ডাক্তার জাভেদ পারভেজ ; ৫৯ বছরের কারাদণ্ড দিল ভার্জিনিয়ার আদালত 
  • মহা সরস্বতী স্তবম্ : অশ্বতর মুনির এই স্তোত্রটি দেবী সরস্বতী পূজার সময় এবং বিদ্যা অর্জনের কামনায় পাঠ করা অত্যন্ত ফলদায়ক
  • ভারতের সঙ্গে শত্রুতা করে নিজের পায়ে কুড়ুল মারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ; জানুন কি কি কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে তারা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.