• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাঁথির গোপালপুরে সমুদ্র উপকূলের ঝাউবনে হাত-পা বাঁধা কিশোরীর দেহ উদ্ধার, দুর্বৃত্তায়ন রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো বিজেপি 

Eidin by Eidin
October 27, 2025
in জেলার খবর, রাজ্যের খবর
কাঁথির গোপালপুরে সমুদ্র উপকূলের ঝাউবনে হাত-পা বাঁধা কিশোরীর দেহ উদ্ধার, দুর্বৃত্তায়ন রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো বিজেপি 
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৭ অক্টোবর : এরাজ্যে নিয়মিত ব্যবধানে নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে । এবারে পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত জুনপুট থানার গোপালপুরের বামুনিয়ার ঝাউবন থেকে উদ্ধার হল এক কিশোরীর হাত-পা বাঁধা মৃতদেহ । প্রথমে ওই কিশোরীর পরিচয় নিয়ে ধন্দ্ব থাকলেও পরে পুলিশ জানতে পারে যে মৃতার নাম অর্চনা পণ্ডিত (১৫)। তার বাড়ি কাঁথি থানার কাঁথি-দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলের দূরমুঠ গ্রামে । বিকাল ৩টা নাগাদ বাড়ি থেকে মেয়েটি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়  বলে জানতে পেরেছে পুলিশ । তবে কিশোরীর কিভাবে মৃত্যু হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন । মেয়েটিকে যৌন নির্যাতন করে মারা হয়েছে কিনা এবং অন্য কোথাও মেরে গোপালপুরের বামুনিয়ার ঝাউবনে ফেলে দেওয়া হয়েছে কিনা তা এখনো স্পষ্ট  নয় । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ । এদিকে দুর্বৃত্তায়ন রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে  বিজেপি । 

জানা গেছে,রবিবার সমুদ্র উপকূলের বামুনিয়ার ঝাউবনের মধ্যে ওই কিশোরীর হাত-পা বাঁধা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । কিশোরীর পরনে ছিল স্লিভলেস আকাশী শালোয়ার কালো ছাপা কামিজ । বাম হাতের উরুতে ছিল লাল ও সাদা তাগা বাঁধা । গলায় পেঁচানো অবস্থায় ছিল তার ওড়নাটি৷ পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় জুনপুট থানার পুলিশ । বিজেপির অভিযোগ যে গোপালপুরের মতো পর্যটন এলাকায় সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেলেও পুলিশ কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করে । শুধু তাইই নয়, জুনপুট থানার পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম মিশ্র ।। 

Previous Post

ফের “বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম” প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী 

Next Post

ছত্তিশগড়ের কাঁকেরে মাওবাদী নেতা মুকেশসহ ১৩ মহিলা সহ ২১ জনের আত্মসমর্পণ 

Next Post
ছত্তিশগড়ের কাঁকেরে মাওবাদী নেতা মুকেশসহ ১৩ মহিলা সহ ২১ জনের আত্মসমর্পণ 

ছত্তিশগড়ের কাঁকেরে মাওবাদী নেতা মুকেশসহ ১৩ মহিলা সহ ২১ জনের আত্মসমর্পণ 

No Result
View All Result

Recent Posts

  • বসতি স্থাপনকারী ছুরিকাঘাতের পর পিএ-র বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধের’ হুমকি দিলেন ইসরায়েলের কাটজ 
  • আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্তের মৃত্যুদণ্ড মওকুফ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট 
  • নাবালিকার মা হওয়ার ঘটনার  শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা, তৃতীয় পূর্ব বর্ধমান : ‘রাজ্যের ভয়ঙ্কর চিত্র’ তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন  : “বাড়ি বাড়ি গিয়ে তুলে আনব…সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ’ 
  • ধুলিয়ানে সুজিত মণ্ডলের নৃশংস হত্যাকাণ্ডে কঠোর পদক্ষেপ নিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এসআই শরিফুল আলম ও  এএসআই সুমন্ত দাস সাসপেন্ড, এসডিপিও শেখ সামসুদ্দিন-কে পানিশমেন্ট ট্রান্সফার, এসপির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা 
  • কাটোয়ার রাজুয়া গ্রামের শিক্ষক ফিরোজ সেখের ‘আমাদের পাঠশালা’ আজ দুঃস্থ পড়ুয়াদের  কাছে নিঃশুল্ক পঠনপাঠনের নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠেছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.