• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রচারে বেড়িয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল কালনার বিজেপি প্রার্থীকে ; শুনতে হল “গো ব্যাক” শ্লোগান 

Eidin by Eidin
March 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
প্রচারে বেড়িয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল কালনার বিজেপি প্রার্থীকে ; শুনতে হল “গো ব্যাক” শ্লোগান 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২২ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কালনার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ কিছুতেই বন্ধ হচ্ছে না৷ বৃহস্পতিবার নাম ঘোষণার পর ওই দিন সন্ধ্যায় সড়কপথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয় । যা আজ অব্দি অব্যাহত আছে । আজ রবিবার বিজেপি প্রার্থী কালনার সুভাষপল্লী এলালার আসাম রোডে পায়ে হেঁটে প্রচারে বের হলে দলীয় কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে । মহিলা কর্মীদের উপস্থিতি নজরে পড়ে । ওঠে “গো ব্যাক” এবং “বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না”—শ্লোগান । সিদ্ধার্থ মজুমদারের কার্যত পিছু ধাওয়া করে শ্লোগান দিতে দিতে যেতে দেখা যায় বেশ কিছু মহিলা ও পুরুষ বিজেপি কর্মীদের। 

যদিও “বহিরাগত” অভিযোগ উড়িয়ে দিয়েছেন কালনার ঘোষিত বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার । তিনি বলেন,”আমার পিছনে কত লোক আছে দেখলেই বোঝা যাবে আমি বহিরাগত কিনা৷ আমার রেসিসেন্সিয়াল সার্টিফিকেট কালনা । আমার বাড়ি কালনা । আমি বহিরাগত নাকি তৃণমূল, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে তারা বহিরাগত ?” 

প্রসঙ্গত,২০২৬ বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভে ফুঁসছে কালনার বিজেপি একটা বড় অংশ । বিশেষ করে বিজেপির কালনার ২,৩ এবং ৫ নম্বর মণ্ডল থেকে প্রবল বিরোধিতার মুখে পড়তে হচ্ছে সিদ্ধার্থ মজুমদারকে৷  বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাতে সড়কপথে টায়ার জ্বেলে একপ্রস্ত বিক্ষোভ হয় । পরের দিন শুক্রবার কালনার নিভুজি বাজার এলাকায় দলের জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিজেপির নেতা ও কর্মীরা । আজ শনিবার আন্দোলন আরও হিংসাত্মক হয়ে ওঠে । কালনা ২,৩ এবং ৪ নম্বর মণ্ডল সভাপতিদের নেতৃত্বে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা জেলা পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় । এদিকে দলের অভ্যন্তরে এত বিক্ষোভের মুখে পড়েও বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার একশ শতাংশ আশাবাদী যে এবারে কালনা থেকে তিনিই জিতবেন। তিনি বলেন,”আমার বিরুদ্ধে কোনো মামলা নেই ।  কোনো দুর্নীতির অভিযোগ নেই । আমার বিরুদ্ধে কোনো নেগেটিভ পয়েন্টই নেই । আমি একশ শতাংশ নিশ্চিত যে আমিই জিতবো ।”

Tags: East BurdwanKalnaBJPWestBengal Election 2026
Previous Post

ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন ভাতারে সিপিএমের দাপুটে নেতা ; জার্সি পালটেই বললেন : “সি পি এম আর খেটে খাওয়া মানুষের দল নেই” 

Next Post

“নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গোটাও” : ভাঙচুর করা শ্রীরামের মুর্তির সামনে শ্লোগান তুললেন শুভেন্দু অধিকারী 

Next Post
“নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গোটাও” : ভাঙচুর করা শ্রীরামের মুর্তির সামনে শ্লোগান তুললেন শুভেন্দু অধিকারী 

"নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গোটাও" : ভাঙচুর করা শ্রীরামের মুর্তির সামনে শ্লোগান তুললেন শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • লেবাননের লিতানি নদীর ওপর  সমস্ত সেতু ধ্বংস করার নির্দেশ দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু
  • “নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গোটাও” : ভাঙচুর করা শ্রীরামের মুর্তির সামনে শ্লোগান তুললেন শুভেন্দু অধিকারী 
  • প্রচারে বেড়িয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল কালনার বিজেপি প্রার্থীকে ; শুনতে হল “গো ব্যাক” শ্লোগান 
  • ভোটের মুখেই তৃণমূলে যোগ দিলেন ভাতারে সিপিএমের দাপুটে নেতা ; জার্সি পালটেই বললেন : “সি পি এম আর খেটে খাওয়া মানুষের দল নেই” 
  • ভাতারের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার,তৃণমূল-সিপিএম বলছে “গোষ্ঠীদ্বন্দ্ব” , গেরুয়া শিবিরের বার্তা : “আমরা একজোট” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.