• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ধর্ষণে বাধা দেওয়ায় তরুনীকে গুলি করে মারলো তালিবান জঙ্গি আব্দুল কুদৌস

Eidin by Eidin
May 1, 2023
in আন্তর্জাতিক
ধর্ষণে বাধা দেওয়ায় তরুনীকে গুলি করে মারলো তালিবান জঙ্গি আব্দুল কুদৌস
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০১ মে : আফগানিস্তানের শাসন ক্ষমতা দখল নেওয়ার পর দেশের মহিলাদের উপর একের এক বিধিনিষেধ জারি করেছে সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । আফগান মেয়েদের ইসলামি শরিয়া আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে । এদিকে বন্দুকের ভয় দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্তে শিশুকন্যা,কিশোরী, তরুনী, এমনকি গৃহবধূদের নির্বিচারে ধর্ষণ করে যাচ্ছে তালিবানের জঙ্গিরা । প্রায় দুই বছরের শাসনে আফগান তরুণী ও মেয়েদের ওপর তালিবানদের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং যৌন নিপীড়নের অসংখ্য নজির সামনে এসেছে । সর্বশেষ সংযোজন হল, আফগানিস্তানের ঘোর প্রদেশের একজন তালিবান জঙ্গি ২৫ বছর বয়সী এক তরুনীকে ধর্ষণ করতে গিয়ে বাধার মুখে পড়ে তাকে গুলি করে খুন করেছে বলে জানা গেছে ।
জানা যায়, নিহত তরুণীর নাম জারমিনা । তাকে ঘোর প্রদেশের রাজধানী ফিরুজকোহ শহরের সাদ সিয়া এলাকায় তার বাবার বাড়িতে গুলি করে হত্যা করা হয় । স্থানীয় সূত্রের বয়ান অনুযায়ী, আব্দুল কুদৌস নামে এক তালিবান সন্ত্রাসবাদী জারমিনাকে ধর্ষণ করতে গিয়ে ব্যর্থ হওয়ায় তার বুকে গুলি করে হত্যা করে ।
ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফিরোজকোহ শহরে নিজের ভাইয়ের শ্বশুর বাড়িতে অতিথি হিসাবে গিয়েছিল আব্দুল কুদৌস । আব্দুল কুদৌস ভাইয়ের সাথে জারমিনার বোনের বাগদান হয়েছে । এই দুই পরিবারের মধ্যে কয়েক বছর ধরে আত্মীয়তার সম্পর্ক রয়েছে । সেই সূত্রে জারমিনাকে বোন হিসাবে দত্তক নিয়েছিল আব্দুল কুদৌস ।
জানা যায়, বৃহস্পতিবার রাতের খাওয়ার খাবার পর সোজা পাতানো বোন জারমিনার ঘরে চলে যায় কুদৌস । জারমিনাকে সে ধর্ষণের চেষ্টা করে । তখন তরুনী চিৎকার করে উঠলে নিজের স্বয়ংক্রিয় রাইফেল থেকে তরুনীর বুকে গুলি চালিয়ে দেয় । এরপর জারমিনার তার বাবা, ভাইয়েরসহ পরিবারের অনান্য সদস্যরা মিলে তালিবান জঙ্গি আব্দুল কুদৌসকে বেধড়ক মারধর করে তালেবানদের হাতে তুলে দেয় । স্থানীয় বাসিন্দাদের কথায়,আবদুল কুদৌস একজন তালিবান জঙ্গি । তাই সে ভেবেছিল সে যা খুশি করতে পারে এবং ভয়ে কেউ প্রতিবাদ করবে না । তারা ওই সন্ত্রাসবাদীর মৃত্যুদণ্ডের দাবি করেছেন । তবে তার আদপেই কোনো সাজা হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহত তরুনীর পরিবার পরিজন ।
প্রসঙ্গত,তালিবানরা শাসন ক্ষমতা কেড়ে নেওয়ার পর বিগত ২ বছরে আফগানিস্তানে তালিবানের জঙ্গি ও তাদের সহযোগীদের দ্বারা বহু ধর্ষণের ঘটনা ঘটেছে । এর আগে বাদাখশানের তালিবানের গভর্নর খোসবারা শুকরিয়া নামে একজন বিবাহিত নার্সকে ধর্ষণ করেছিল । শুকরিয়া অবশেষে আত্মহত্যা করে নিজের জীবনের ইতি টানেন । এর আগে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর শহরে ১৮ বছর বয়সী এক কিশোরী যৌন হয়রানির শিকার হয়। তার পরিবার দাবি করেছে যে ফজল আল-রহমান নামে তালিবানের একজন সদস্য মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে প্রত্যাখ্যান করায় তাকে যৌন নির্যাতন করেছিল ফজল । আরও কয়েক ডজন মামলা একইভাবে রিপোর্ট করা হয়েছে, তবে তালিবান কর্মকর্তারা সর্বদা তাদের গোষ্ঠীর সদস্যদের দ্বারা যৌন নিপীড়নের খবর মানুষকে ভয় দেখিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছে ।।

Previous Post

বাঁকুড়ায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সভায় বজ্রপাত, নিহত ১, আহত অন্তত ৫০

Next Post

পয়লা মে থেকে ব্যাপকভাবে হ্রাস করা হল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

Next Post
পয়লা মে থেকে ব্যাপকভাবে হ্রাস করা হল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

পয়লা মে থেকে ব্যাপকভাবে হ্রাস করা হল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

No Result
View All Result

Recent Posts

  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূর্যের দুর্দান্ত ব্যাটিং ; ভাঙলেন একাধিক রেকর্ড 
  • সাত দিন পিছিয়ে গেল এসআইআর শুনানির দিন 
  • পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলবেন না আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.