• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাশ্মীরি যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে মর্মান্তিক পরিনতি হল বিউটি পার্লারের মালকিনের 

Eidin by Eidin
March 26, 2026
in কলকাতা, রাজ্যের খবর
কাশ্মীরি যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে মর্মান্তিক পরিনতি হল বিউটি পার্লারের মালকিনের 
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ মার্চ : কলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় নিজের বিউটি পার্লারের ভিতরে নৃশংসভাবে খুন হয়েছেন এক মহিলা । মঙ্গলবার দুপুর ১২:০৫ নাগাদ এই ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে,মৃতার নাম রূপবানী দাস (৫০)। কাশ্মীরের এক যুবকের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল বলে জানতে পারা গেছে । প্রেমিকা রূপবানী দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর যুবক নিজের গলা কেটে আত্মঘাতী হয় । ভর দুপুরে এই ভয়ঙ্কর ঘটনায় শিউরে ওঠে এলাকার লোকজন। অভিযুক্ত যুবকের বিশদ পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। 

জানা গেছে,তেঁতুলতলায় বিগত প্রায় ১৫ বছর ধরে “রূপবানী ফ্যাশন এন্ড কালারস কাট” নামে একটি বিউটি পার্লার চালাতেন রূপবানী। স্বামী অনুপ কুমার দাসের সঙ্গে তিনি দীর্ঘদিন থেকেই ওই এলাকাতেই থাকতেন। অনান্য দিনের মত মঙ্গলবার দুপুরেও অনুপবাবু স্ত্রীকে ওই পার্লারের সামনে নামিয়ে দিয়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই ওই কাশ্মীরি যুবক সেখানে যায় । বিউটি পার্লারের এক মহিলা কর্মীর আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে । পরে মহিলার পরিবারের লোকজন খবর পেয়ে দু’জনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে৷ খবর পেয়ে আসে পুলিশ । পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যে ওই যুবক কাশ্মীরের বাসিন্দা । তার সাথে রূপবানীর বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল । সম্প্রতি সেই সম্পর্কে কোনো কারনে টানাপোড়েন সৃষ্টি হয় বলে মনে করা হচ্ছে৷ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

ভুল সংশোধন : গড়িয়ার তেঁতুলতলা এলাকায় গৃহবধূ খুনের ঘটনায় আত্মঘাতী ঘাতক কাশ্মীরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম অনুমান করা হয়েছিল । পরে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ওই যুবক আদপে হরিয়ানার বাসিন্দা এবং তার নাম পঙ্কজ নাথ । সংবাদমাধ্যম সূত্রে এই অনিচ্ছাকৃত ভুল তথ্য পরিবেশনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত । 

Previous Post

তালিবানের পোশাক পরা ডাকাতদলের অত্যাচারে অতিষ্ঠ আফগানিরা বলছে :  ‘তালেবানদের আমলে আমাদের শান্তি চলে গেছে” ; সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটেছে রমজান মাসে ও ইফতারের সময়

Next Post

২ কোটি টাকায় কেনা বিদেশি খেলোয়াড় আইপিএল ২০২৬ থেকে বাদ ; চাপে দিল্লি ক্যাপিটালস 

Next Post
২ কোটি টাকায় কেনা বিদেশি খেলোয়াড় আইপিএল ২০২৬ থেকে বাদ ; চাপে দিল্লি ক্যাপিটালস 

২ কোটি টাকায় কেনা বিদেশি খেলোয়াড় আইপিএল ২০২৬ থেকে বাদ ; চাপে দিল্লি ক্যাপিটালস 

No Result
View All Result

Recent Posts

  • জার্মানিতে অনুপ্রবেশের সময় ধরা পড়ে গেল ৩ আফগান এবং ২ পাকিস্তানি
  • “আফগানিস্তানে প্রায় ২৩,০০০ সন্ত্রাসী সক্রিয়” রয়েছে বলে জানালেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব
  • এবারে আইনজীবী ‘অবতারে’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ; তাঁকে দেখে উঠল “চোর চোর” শ্লোগান 
  • ভারতে নিরাপদ আশ্রয়ে থেকে ভারত ও হিন্দু বিদ্বেষী মন্তব্য, ইসলামি শাসকের অত্যাচারে পালিয়ে আসা ইরানি বংশভূত অভিনেত্রী মন্দানা করিমীকে অবশেষে ভারত ছাড়লেন 
  • কলকাতাকে ৬ উইকেটে হারালো ব্যাঙ্গালোর, কোহলির নবম সেঞ্চুরি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.