• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতের দুর্বল ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার 

Eidin by Eidin
November 28, 2026
in খেলার খবর
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতের দুর্বল ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২৮ নভেম্বর : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতের দুর্বল ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার, কারণ স্লিপ সেকশনে কেএল রাহুল আরও একটি ক্যাচ ফেলে দিয়েছেন।

প্রথম দিনের খেলার একটি ভিডিওতে ধারাভাষ্য দেওয়ার সময় গাভাস্কার প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে হাত তোলেন এবং হতাশায় টেবিলে ঘুষি মারেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ম্যাচের ৯৬তম ওভারে ভারতীয় পেসার আকাশ দীপের বলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নাথান স্মিথ (এবং টম ব্লান্ডেল)-এর ব্যাটের কানায় লাগে এবং দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে ছিলেন কেএল রাহুল ।  তাঁর থেকে কিছুটা সামনেই মাটিতে পড়ে বলটি । 

সহ-ধারাভাষ্যকার সাইমন ডুল যেইমাত্র বললেন বলটি আবারও ফিল্ডারের হাত ফসকে গেছে, গাভাস্কার হতাশায় হাত তুলে টেবিলে ঘুষি মারেন। 

গাভাস্কার বারবার বলেছেন যে ভারতের স্লিপ ফিল্ডারদের ব্যাটসম্যানের আরও কাছে দাঁড়ানো উচিত। তবে, খেলোয়াড়দের এই নির্দেশ অমান্য করায় তিনি ক্ষুব্ধ। তিনি বলেন, আমি আগেও বলছিলাম যে ফিল্ডারদের ব্যাটসম্যানের কাছাকাছি দাঁড়ানো উচিত। গতকাল সন্ধ্যা থেকে আমি এটাই বলে আসছি, কিন্তু খেলোয়াড়রা জানিয়েছে যে তারা তা মানছে না।

ভারতীয় ফিল্ডারদের অনেক ক্যাচ ফেলার সুবাদে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৬ রানের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর গড়তে সক্ষম হয়। জবাবে, দ্বিতীয় দিন শেষে ভারত ১১৬ রানে ৬টি উইকেট হারায়।।

Tags: Sports News
Previous Post

দেবী সরস্বতীর ছবি ছিঁড়ে দেওয়া চাঁচলের স্কুলের শিক্ষক মহম্মদ আফতাবউদ্দিনকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড ; মুখ্যমন্ত্রী বললেন : “অভিযোগ প্রমাণিত হলে চাকরিও যাবে” 

No Result
View All Result

Recent Posts

  • নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতের দুর্বল ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার 
  • দেবী সরস্বতীর ছবি ছিঁড়ে দেওয়া চাঁচলের স্কুলের শিক্ষক মহম্মদ আফতাবউদ্দিনকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড ; মুখ্যমন্ত্রী বললেন : “অভিযোগ প্রমাণিত হলে চাকরিও যাবে” 
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমানা নির্ধারণ বিলের জন্য সব দলের সমর্থন চেয়েছেন, দোলাচলে শারদ পাওয়ারের দল 
  • স্কুলে বোরখা ও নিকাব নিষিদ্ধ করার আইন পাস করেছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার   
  • ভাতারের বলগোনায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ সিপিএম কর্মী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.