• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমান-কাটোয়া লাইনে দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবিতে অবস্থানের মাঝেই চলে এলেন সুকান্ত মজুমদার ; কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কাছে পেয়েই ভাতারে রেলযাত্রী সমিতি ঘটাল এই কান্ড 

Eidin by Eidin
March 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বর্ধমান-কাটোয়া লাইনে দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবিতে অবস্থানের মাঝেই চলে এলেন সুকান্ত মজুমদার ; কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কাছে পেয়েই ভাতারে রেলযাত্রী সমিতি ঘটাল এই কান্ড 
6
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ মার্চ : ন্যারো গেজ থেকে ব্রডগেজে উত্তীর্ণ হওয়ার পর থেকেই বর্ধমান-কাটোয়া জেলার অন্যতম ব্যস্ত রেলপথ হয়ে উঠেছে । আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন মোট ১২ টি ট্রেন চলে । কিন্তু অনেক সময়ে প্রয়োজনে ট্রেন না থাকায় বেসরকারি বাসে চার ডবল ভাড়া গুণে যাতায়াত করতে হয় যাত্রীদের । যেকারণে এই রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানো জন্য নতুন করে ফের দাবি উঠছে । আজ রবিবার বর্ধমান কাটোয়া রেলযাত্রী সমিতির তরফে  দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে ভাতার রেলস্টেশনে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় । তারা স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দেন । 

ঠিক সেই সময়েই কাটোয়া শহরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে সড়ক পথে যাচ্ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে স্বাগত জানানোর জন্য বর্ধমান কাটোয়া সড়পথে ভাতার বাজার কামারপাড়া মোড়ে অপেক্ষা করছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা । দলীয় কর্মীদের দেখে সুকান্তবাবু তার কনভয় দাঁড় করিয়ে দেন । আর সেই সুযোগে দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবি সম্বলিত দাবিপত্রের প্রতিলিপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাতে তুলে দেয় রেলযাত্রী সমিতি । 

কাটোয়া রেলযাত্রী সমিতি জানিয়েছে,বর্ধমান-কাটোয়া রেলপথে যাত্রীদের ভিড় বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা কম । তাই অন্তত দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে । পাশাপাশি রেলস্টেশনগুলিতে পানীয়জলের সুবন্দোবস্ত এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানানো হয়েছে।।

।

Tags: bhatarBJPDistrict NewsEast BurdwanSukanta MajumdarWestbengal
Previous Post

সিপিএমের প্রয়াত নেতা সীতারাম ইয়েচুরি কি ক্রিপ্টো খ্রিস্টান ছিলেন ? 

Next Post

“তালিবানদের মধ্যে মুসলমানদের প্রকৃত বৈশিষ্ট্য নেই” : বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী 

Next Post
“তালিবানদের মধ্যে মুসলমানদের প্রকৃত বৈশিষ্ট্য নেই” : বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী 

"তালিবানদের মধ্যে মুসলমানদের প্রকৃত বৈশিষ্ট্য নেই" : বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী 

No Result
View All Result

Recent Posts

  • আক্রান্ত হওয়ার আশঙ্কায় মহারাষ্ট্রের থেকে আনা চারজন  বাউন্সারকে সঙ্গে নিয়ে ভোটের প্রচারে বের হচ্ছেন বিজেপি প্রার্থী  
  • অমরাবতীতে ১৮০ জন হিন্দু মেয়েকে যৌন নির্যাতনকারী আয়ান আহমেদকে শহরের রাস্তায় প্যারেড করানো হল 
  • জইশ আল-জুলমের সঙ্গে যুক্ত পাকিস্তানি সন্ত্রাসীদের নিকেশ  করেছে ইরান: রাস্ক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছিল পাকিস্তানি সন্ত্রাসীরা 
  • কক্সবাজারে মন্দিরের সেবাইতের নগ্ন আধপোড়া ঝুলন্ত দেহ উদ্ধার ; নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই সর্বত্যাগী সন্নাসীকে  
  • পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সরকারি বেতনভুক কর্মীকে নির্বাচনী এজেন্ট করার অভিযোগ তুললো বিজেপি  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.