• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্থানকে পর্যুদস্ত করে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা

Eidin by Eidin
September 12, 2022
in খেলার খবর
পাকিস্থানকে পর্যুদস্ত করে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা
ট্রফি হাতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার ।
5
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দুবাই,১২ সেপ্টেম্বর : পাকিস্থানকে পর্যুদস্ত করে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা । রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দেয় দাসুন শানাকার (Dasun Shanaka) দল । সব থেকে বেশি নজর কেড়েছে শ্রীলঙ্কার বোলাররা । পাকিস্থানের ব্যাটসম্যানদের তারা ক্রিজে বেশিক্ষণ টিকতে দেয়নি । শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা( Wanindu Hasaranga) তার এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন । তিনি ছাড়াও প্রমোদ মধুসানও দূর্দান্ত বোলিং করেছেন। এই দুই বোলারের কারণেই তাসের মতো ভেঙে পড়ে পাকিস্তান দল ।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন । প্রাথমিকভাবে সঠিক বলে মনে হলেও ভানুকা রাজাপাকসে (Bhanuka Rajapaksa) শেষ চার ওভারে ৫০ রান করে শ্রীলঙ্কাকে সম্মানজনক স্কোরে নিয়ে যান । রাজাপাকসে ৪৫ বলে ৬ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭১ রান এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা ২১ বলে ৩৬ রান করেন । ৫৮ রানের মধ্যে পাঁচ উইকেটে হারিয়েও শেষ পর্যন্ত পাকিস্থানের সামনে ১৬০ রানের লক্ষ্য খাড়া করে দেয় শ্রীলঙ্কা । চামিকা করুণারত্নেকে নিয়ে ৫৪ রানের দূর্দান্ত জুটি গড়েন রাজাপাকসে ।
পাকিস্তানের পক্ষে একমাত্র মোহাম্মদ রিজওয়ানই ভালো খেলা দেখাতে পেরেছেন। তিনি ছাড়া বাকি সব ব্যাটসম্যানই ফাইনালে ফ্লপ । ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন বাবর আজম । আর ফখর জামান তো খাতাই খুলতে পারেননি । মোহাম্মদ রিজওয়ান ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, এশিয়া কাপ জেতা দলকে আগামী মাসের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে সাহায্য করবে । যখন ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে তাঁদের দেশের বর্তমান আর্থিক সঙ্কটের মাঝে এশিয়া কাপের খেতাব অর্জনকে “মহান জয়” হিসাবে চিহ্নিত করেছেন ।।

Previous Post

রাস্তার পাশে পাথর কুচির স্তুপে ধাক্কা ইঁট বোঝাই লরির, মর্মান্তিক মৃত্যু খালাসির

Next Post

রোহিঙ্গারা না যাওয়া পর্যন্ত দেশ নিরাপদ নয় : শেখ হাসিনা

Next Post
রোহিঙ্গারা না যাওয়া পর্যন্ত দেশ নিরাপদ নয় : শেখ হাসিনা

রোহিঙ্গারা না যাওয়া পর্যন্ত দেশ নিরাপদ নয় : শেখ হাসিনা

No Result
View All Result

Recent Posts

  • বার্ধক্য ভাতা জোটেনি ১০৪ বছরের বৃদ্ধের, ভোটের মুখে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বর্ধমানের রাজনৈতিক মহল 
  • খাস কলকাতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার অস্ত্র পাচারকারী 
  • বাংলাদেশকে “বুড়ো আঙুল” দেখিয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার জন্য দলকে নির্দেশ দিল পাকিস্তান সরকার 
  • প্রিয়ং ভারতম্ : ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, বিশালতা এবং সাংস্কৃতিক ঐশ্বর্যকে তুলে ধরেছেন কবি চন্দ্রভানু ত্রিপাঠী
  • কালোজিরা : কলিযুগে পৃথিবীর সঞ্জীবনী  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.