আজ শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে,বিতর্কিত জার্মান ইউটিউবার ধ্রুব রাঠিকে উত্তরপ্রদেশের নয়ডা পুলিশ গ্রেপ্তার । যদিও এই বিষয়ে ইউপি পুলিশের তরফে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি ৷ তবে এর আগেও ওই ইউটিউবারকে আটক করা হয়েছিল । প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির( সিজেপি) একটি অননুমোদিত বিক্ষোভের আগে ধ্রুব রাঠিকে ১০ অক্টোবর গুরুগ্রামে প্রায় ২৩ ঘন্টার জন্য প্রতিরোধমূলকভাবে আটক করা হয়েছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রতিবেদন অনুসারে, তার বিরুদ্ধে “যুদ্ধ ঘোষণা”, এনএসএ বা ইউএপিএ-র জন্য কোনো মামলা করা হয়নি। তবে পরবর্তী সাক্ষাৎকারে তিনি পুলিশ, সেনাবাহিনী, বলিউডকেও সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছিলেন । সমালোচকরা এটিকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন।
ওই ইউটিউবারের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগও দায়ের হয়েছে । অ্যাডভোকেট বিবেক গর্গ ধ্রুব রাঠির বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে বিএনএস-এর একাধিক ধারার অধীনে অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রাষ্ট্রদ্রোহিতা-সংক্রান্ত অভিযোগ এবং ষড়যন্ত্রও রয়েছে।এতে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ এবং সরকার সম্পর্কে রাঠির কথিত মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। আইনজীবী কথিত অর্থায়নের উৎস এবং সংযোগগুলো নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন।
প্রাক্তন ডিজিপি ডঃ বিক্রম সিংও দাবি জানিয়েছেন,বিদ্রোহে উস্কানি এবং দেশের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীকে প্ররোচিত করার দায়ে ধ্রুব রাঠির বিরুদ্ধে এনএসএ এবং বিএনএস-এর ১৫৯ ধারায় মামলা করা হবে।।

