এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ সেপ্টেম্বর : জম্মু -কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক শ্রীনগরের টাডা/পোটা আদালতকে জানিয়েছেন যে, তিনি কাশ্মীরি পণ্ডিত নার্স রুবাইয়া ভাট হত্যা মামলার বিচার কার্যক্রমে অংশ নেবেন না, বরং মৃত্যুদণ্ড চেয়েছেন। সেই সাথে তিনি তার পাকিস্তানি স্ত্রী মুশাল মালিককে তালাক দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।
ইয়াসিন মালিক শ্রীনগরের টাডা/পোটা আদালতকে জানিয়েছেন যে, তিনি কাশ্মীরি পণ্ডিত নার্স রুবাইয়া ভাট হত্যা মামলার বিচার কার্যক্রমে অংশ নেবেন না, বরং তার মৃত্যুদণ্ড দেওয়া হোক ।তিনি তার পাকিস্তানি স্ত্রী মুশাল মালিককে তালাক দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, মুশাল যেন তার পরিস্থিতির দায় বহন না করেন বা বিধবা হয়ে জীবনযাপন না করেন।একটি হলফনামায় মালিক বলেছেন, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দিকনির্দেশনার জন্য ইসলামী প্রার্থনা ‘ইস্তিখারা’ করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
মালিক ভাটের হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি ‘রায়’ নামে পরিচিত ইন্টেলিজেন্স ব্যুরোর এক কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে জানতে পারেন ।।
Author : Eidin
