• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাটোয়ায় ডেলিভারি বয়দের ভাইফোঁটা দিল স্কুল ছাত্রী বোনেরা

Eidin by Eidin
October 27, 2022
in রকমারি খবর
কাটোয়ায় ডেলিভারি বয়দের ভাইফোঁটা দিল স্কুল ছাত্রী বোনেরা
6
SHARES
90
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ অক্টোবর : ওদের উৎসবের দিনেও ছুটি নেই । বরঞ্চ উৎসবের দিনে ওদের কাজের চাপ বাড়ে । কারন ওরা ডেলিভারি বয়-এর পেশার সঙ্গে যুক্ত ৷ পিঠে একটি বড়সড় ব্যাগ চাপিয়ে বাইক নিয়ে ছুটতে হয় দূরদূরান্তে । বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা,দম ফেলার ফুরসৎ ছিল না তাঁদের । তারই ফাঁকে কয়েকজন ডেলিভারি বয় দাদার কপালে ফোঁটা দিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অর্চিতা দত্ত ও মৌসুমি বিশ্বাস নামে দুই স্কুল ছাত্রী বোন । শুধু ফোঁটাই নয়, বাড়ির মতই যত্ন করে থালায় ৫-৬ রকম মিষ্টি,ঘুগনি আর লুচি দাদাদের খেতে দেন তাঁরা । অবশ্য দাদার দায়িত্বও পালন করেছেন কাটোয়া শহরের বাসিন্দা সনৎ হাওলাদার, সুবোধ সরকার, মনোরঞ্জন সিনহা, কৌশিক হাজরা ও তুহিন দাস নামে ওই ডেলিভারি বয়রা । তাঁরাও বোনেদের হাতে তুলে দিয়েছে সাধ্যমত উপহার ।
পবিত্র এই দিনটি এভাবে উদযাপনে উদ্যোগী হয়েছিল কাটোয়ার রেনবো সোসাইটি নামে একটি সংস্থা । কাটোয়া শহরের সংস্কৃতি চক্রে এলাকার ৫ জন ডেলিভারি বয়ের জন্য ভাইফোঁটার আয়োজন করেছিল ওই সংস্থাটি । অর্চিতা ও মৌসুমি বলেন, ‘বিভিন্ন সংস্থায় যারা ডেলিভারি বয়ের কাজ করেন তাঁরা উৎসবের দিনেও ছুটি পাননা । ভাইফোঁটা নেওয়ার ইচ্ছা থাকলেও তাঁদের কোনো উপায় নেই । কাজের চাপে হয়তো ভাইফোঁটাই নেওয়াই হয়না । তাই এলাকার কয়েকজন ডেলিভারি বয় দাদার জন্য এদিন ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল ।’
সনৎ হাওলাদার, সুবোধ সরকাররা বলেন,’অনান্য বছরের মত এবারেও আমাদের ভাইফোঁটা নেওয়া হত না । দুই বোনের কাছে ভাইফোঁটা নিতে পেরে খুব ভালো লাগছে । ইশ্বর ওদের মঙ্গলকরুন ।’পাশাপাশি তাঁরা ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য কাটোয়ার ওই সংস্থাটির প্রতি কৃতিজ্ঞতা জানিয়েছেন ।।

Previous Post

T-20 World Cup : নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারালো ভারত

Next Post

দীপাবলিতে আতশবাজি পোড়ানোর অপরাধে প্রতিবেশী তামিল পরিবারের উপর হামলার অভিযোগ ভিন ধর্মের পুলিশ অফিসারের বিরুদ্ধে

Next Post
দীপাবলিতে আতশবাজি পোড়ানোর অপরাধে প্রতিবেশী তামিল পরিবারের উপর হামলার অভিযোগ ভিন ধর্মের পুলিশ অফিসারের বিরুদ্ধে

দীপাবলিতে আতশবাজি পোড়ানোর অপরাধে প্রতিবেশী তামিল পরিবারের উপর হামলার অভিযোগ ভিন ধর্মের পুলিশ অফিসারের বিরুদ্ধে

No Result
View All Result

Recent Posts

  • বিজেপির মিছিলে হামলার ঘটনায় বাসন্তী থানার আইসিকে বরখাস্ত করল নির্বাচন কমিশন 
  • গীতা ধ্যানম : হৃদয় ও মনকে দিব্য জ্ঞান গ্রহণের জন্য প্রস্তুত করে
  • “রাসায়নিক খোজা” : ধর্ষণের ঘটনায় লাগাম টানতে এই শাস্তির পরিকল্পনা করছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার 
  • ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে পালানো বধূ স্বামীর কাছে ফিরতেই গলার নলি কাটা দেহ উদ্ধার ; আটক স্বামী 
  • ভারতের অস্ত্র ভান্ডারে যুক্ত হচ্ছে আরও একটি রুশ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৪৪৫ কোটি টাকার চুক্তি করেছে মোদী সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.