• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারে পানীয় জলের দাবিতে পথ অবরোধ, পাশের গ্রামের বিরুদ্ধে ইচ্ছাকৃত জল সরবরাহ ব্যাহত করার অভিযোগ, চাঞ্চল্য এলাকায়

Eidin by Eidin
June 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারে পানীয় জলের দাবিতে পথ অবরোধ, পাশের গ্রামের বিরুদ্ধে ইচ্ছাকৃত জল সরবরাহ ব্যাহত করার অভিযোগ, চাঞ্চল্য এলাকায়
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ জুন : পানীয়জলের দাবিতে পথ অবরোধ শুরু করেছেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামুনাড়া গ্রামের মহিলা ও পুরুষরা । আজ মঙ্গলবার সকাল থেকে শতাধিক গ্রামবাসী ভাতার কামারপাড়া সড়কপথ অবরুদ্ধ করে রাখেন  । ফলে সড়পথের দু’প্রান্তে যানচলাচল বন্ধ হয়ে যায় । গ্রামবাসীদের অভিযোগ, পার্শ্ববর্তী পানোয়া গ্রামে রয়েছে সরকারি জল প্রকল্পের জলাধারটি । আর ওই পানোয়া গ্রামের লোকজন ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকটি গ্রামের পানীয় জল সরবরাহ ব্যাহত করছে । অবরোধকারীরা তাদের গ্রামগুলিতে নিরবচ্ছিন্ন জলসরবরাহের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে ৷

গ্রামবাসীরা জানান,গ্রামে গ্রামে পানীয় জল সরকারের জন্য ভাতার থানার পানোয় গ্রামে পশ্চিমবঙ্গের পূর্ত দপ্তর (PWD) এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (PHED)-এর জলপ্রকল্পের জলাধারটি রয়েছে । ওই জলাধার থেকে পার্শ্ববর্তী বামুনাড়া,কুমারুন, রতনপুর প্রভৃতি গ্রামে পাইপ লাইনে পানীয় জল সরবরাহ হয় । 

বামুনাড়া গ্রামের বাসিন্দা সন্দীপ বর্মন বলেন, ‘পানোয়া গ্রাম থেকে বামুনাড়া পঞ্চায়েত এলাকায় জল সরবরাহ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর । কিন্তু বিগত প্রায় ৬ মাস ধরে এই এলাকায় অনিয়মিত জল সরবরাহ হয়ে গেছে । সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের  গ্রামে । এক ঘন্টা জল চলছে তারপর বন্ধ হয়ে যাচ্ছে ।’ তার অভিযোগ,’গতকাল আমাদের গ্রামের মহিলারা পানোয়া গ্রামে গিয়েছিলেন । কিন্তু পানোয়া গ্রামের কোনো এক ব্যক্তি তাদের বলে যে বামুনাড়াকে জল দেওয়া হবে না । তবে সে কোনো কারন বলেনি ।’ একই গ্রামের বাসিন্দা ঝুমা মাঝি বলেন, ‘পানোয়া গ্রাম থেকে কখনো কখনো বলা হচ্ছে যে পাইপ লাইন ফেটে গেছে তাই জল সরবরাহ ব্যাহত হচ্ছে । কিন্তু এমন কোনো ঘটনা আদপেই ঘটেনি । ইচ্ছাকৃতভাবে আমাদের গ্রামে জল সরবরাহ করতে দেওয়া হচ্ছে না । ফলে এই তীব্র গরমে পানীয় জলের জন্য আমাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে ।’ তিনি এই বিষয়ে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন । 

পানীয় জল সরবরাহ নিয়মিত করার দাবিতে আজ সকাল থেকে বামুনাড়া গ্রামের শতাধিক মহিলা ও পুরুষ ভাতার কামারপাড়া রোড অবরোধ করে রাখেন । তাদের হাতে ছিল “জল চাই” লেখা প্লাকার্ড । সকাল থেকে পানীয়জলের দাবিতে টানা ৩-৪  ঘন্টা ধরে পথ অবরোধ চলে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।। 

Tags: BurdwanRoad Block for Drinking WaterWestbengal
Previous Post

আমরা ব্রহ্ম হয়েই আছি কিন্তু অবিদ্যার জন্য আমরা তা বুঝি না : মুণ্ডক উপনিষদ

No Result
View All Result

Recent Posts

  • ভাতারে পানীয় জলের দাবিতে পথ অবরোধ, পাশের গ্রামের বিরুদ্ধে ইচ্ছাকৃত জল সরবরাহ ব্যাহত করার অভিযোগ, চাঞ্চল্য এলাকায়
  • আমরা ব্রহ্ম হয়েই আছি কিন্তু অবিদ্যার জন্য আমরা তা বুঝি না : মুণ্ডক উপনিষদ
  • আয়াজ তাজ, আমিন শেখ ও হযরত মাওলানা এক হিন্দু বধূকে  গনধর্ষণের পর ধর্মান্তরিত করে; ভুক্তভোগীকে কলমা পড়ানোর  ভিডিও ভাইরাল; পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে
  • হিন্দু বন্ধুর কিশোরী বোনকে ‘লাভ জিহাদে’ ফাঁসিয়ে ২ বার গর্ভপাত করার শেখ সমির, জোর করে  ইসলামে ধর্মান্তরিত করে নিকাহ করে… এখন বলছে – ‘আমি তাকে হত্যা করে লাশ গায়েব করে দেব’ 
  • কাটোয়ায় অস্ত্রভান্ডার উদ্ধার করল এসটিএফ, গ্রেপ্তার ৩ দুষ্কৃতী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.