এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৭ মে : উত্তর ২৪ পরগণা জেলার বাদুড়িয়া পুরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ধৃত দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে তার অফিস ও কম্পিউটার সেন্টার থেকে মঙ্গলবার প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল এবং ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। এবারে ধৃত দীপঙ্কর জেরা করে তার দেখানো জায়গা থেকে উদ্ধার হল বস্তাভর্তি কোটি কোটি টাকা। তার বাড়ির পাশের একটি পাটক্ষেতে ৪টি বস্তা ও ১ টি ট্রলি ব্যাগ ভর্তি বিপুল পরিমান টাকা পুঁতে রাখা হয়েছিল ।স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু টাকাই নয়, ওই এলাকায় ট্রলিভর্তি সোনাও রয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়,ব্যাগ এবং বস্তার ভিতর সব ৫০০ টাকার নোটের বান্ডিল ছিল । তবে মোট কত টাকা পুঁতে রাখা হয়েছিল তা জানা যায়নি । প্রকৃত পরিমান জানতে পুলিশকে টাকা গোনার মেশিন আনাতে হয় ।
জানা গেছে, পাটক্ষেতে বিপুল পরিমান টাকা পুঁতে রাখার কথা পুলিশের কাছে কবুল করে দীপঙ্কর৷ এরপর আজ তাকে সঙ্গে নিয়ে গিয়ে সেই টাকা উদ্ধার করা হয় । বিজেপি বিধায়ক সজল ঘোষের প্রশ্ন, ‘বাদুড়িয়ার মত একটা ছোট পুরসভার একজন কাউন্সিলর যদি এত টাকা বেআইনিভাবে উপার্জন করেন, তাহলে কলকাতা ও আসানসোলের মত পুরসভার তৃণমূল কাউন্সিলদের কাছে কত পরিমান বেআইনি ভাবে অর্জিত টাকা আছে ?’ তার কথায়, ‘এতেই প্রমানিত যে তৃণমূল মানেই চোর ।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বাদুড়িয়া পুরসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ধৃত দীপঙ্কর ভট্টাচার্য কমিশন ছাড়া কোনো কাজ করে দিতেন না । ছোটখাটো সমস্যাতেও সে সাধারণ মানুষের কাছে টাকা আদায় করত । তাদের কথায়,”দীপঙ্কর ভট্টাচার্য এক নম্বর ঘুঁষখোর” ।
জানা গেছে,শুধু টাকাই নয়,একাধিক গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্তকারীরা। কোথাও আরও টাকা বা নথি লুকোনো রয়েছে কিনা তা জানতে এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশিও চালানো হয়। এদিকে, এই ঘটনার মাঝেই দীপঙ্কর ভট্টাচার্যের ব্যক্তিগত সচিব শামীম গাজিকে বাঁটুলডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।পুলিশ উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করে তদন্তের শুরু করেছে । অভিযুক্ত দীপঙ্কর ভট্টাচার্যকে হেপাজতের নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতির সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে মাঠের মধ্যে টাকার ভাণ্ডার উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ে গেছে রাজ্যজুড়ে ।।
