• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাস্তার পাশে হাসপাতালের বর্জ্য সামগ্রী ঘিরে আতঙ্ক বাঁকুড়ায়

Eidin by Eidin
September 8, 2021
in রাজ্যের খবর
রাস্তার পাশে হাসপাতালের বর্জ্য সামগ্রী ঘিরে আতঙ্ক বাঁকুড়ায়
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৮ সেপ্টেম্বর : বিগত দু’দিন ধরে রাতের অন্ধকারে জনবহুল রাস্তার পাশে কেউ বা কারা ফেলে দিয়ে যাচ্ছে হাসপাতালের বর্জ্য সামগ্রী । ঘটনাটি বাঁকুড়া শহর সংলগ্ন এলাকায় । স্থানীয়দের অভিযোগ, কাটজুড়িডাঙ্গা- মানকানালী সড়ক পথের পাশেই ফেলে দিয়ে যাওয়া হচ্ছে সেলাইনের খালি বোতল, ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্চ,রক্ত মাখা তুলো, পরীক্ষিত রক্ত, ব্যবহৃত সার্জারিক্যাল গ্লাভসসহ বিভিন্ন বর্জ্য সামগ্রী । ফলে রোগ সংক্রমনের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা । বিশেষ করে করোনা পরিস্থিতির মাঝে রাস্তার পাশে হাসপাতালের বর্জ্য সামগ্রী বস্তাবন্দি করে ফেলে যাওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
জানা গেছে,কাটজুড়িডাঙ্গা- মানকানালী সড়ক পথটি এলাকার অন্যতম একটি জানবহুল রাস্তা । এই সড়ক পথ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হাটেবাজারে যাতায়ত করেন ছাত্রছাত্রী এই সড়ক পথ দিয়ে সাইকেল,বাইক ও পায়ে হেঁটে টিউশন পড়তে যায় । কিন্তু দিন দুয়েক ধরে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ছে রাস্তার পাশে পড়ে রয়েছে বস্তাবন্দি হাসপাতালের বর্জ্য সামগ্রী । তবে কে বা কারা ফেলে যাচ্ছে তা টের পাচ্ছেন না স্থানীয় গ্রামবাসীরা । কারন রাতের অন্ধকারে চুপিসারে বস্তাবন্দি করে ওই সমস্ত সামগ্রী ফেলে দিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ ।
স্থানীয় বাসিন্দা তমোঘ্ন সিনহা, বিকাশ ঘোষ, স্কুল ছাত্র সূর্য রানারা বলেন, ‘এলাকার মানুষরা মূলত এই সড়ক পথ দিয়েই হাঁটাচলা করেন । এছাড়া এই পথ দিয়েই মাঠে খেলাধুলা করতে যায় এলাকার ছোটোছোটো ছেলেমেয়েরা । এদিকে রাস্তার পাশে ফেলে যাওয়া হাসপাতালের ওই সমস্ত বর্জ্য সামগ্রী কুকুর,কাকে মুখে করে টানাটানি করছে । রাস্তার উপরে ফেলছে । তার উপর দিয়েই আমরা চলাচল করতে বাধ্য হচ্ছি । ফলে রোগ সংক্রমনের আশঙ্কা সর্বদা থেকেই যাচ্ছে । বিশেষ করে করোনা সংক্রমণ নিয়ে আমরা খুব চিন্তিত ।’ তাঁদের আবেদন, এভাবে রাস্তার পাশে হাসপাতালের বর্জ্য সামগ্রী ফেলা বন্ধ করুক প্রশাসন ।।

Previous Post

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোম ছোড়ার অভিযোগ, এনআইএর তদন্তের দাবি সাংসদের

Next Post

বিভিন্ন দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় ভারতীয় কৃষাণ সঙ্ঘ

Next Post
বিভিন্ন দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় ভারতীয় কৃষাণ সঙ্ঘ

বিভিন্ন দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় ভারতীয় কৃষাণ সঙ্ঘ

No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তান সুপার লিগ খেলতে ইচ্ছুক ওয়ার্নার ও স্মিথের মত বিদেশী খেলোয়াড়দের হত্যার হুমকি দিল সন্ত্রাসী সংগঠন ‘জামাত-উল- আহরার’
  • সমাজবাদী পার্টির নেতা আনসার আহমেদের কোল্ড স্টোরেজে বিস্ফোরণ; নিহত ৫, আহত অন্তিমত ২৫, ছাদ ধসে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন শ্রমিকরা 
  • ভবানীপুরে জেতার ৬০ হাজার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অভিষেক ; “৫১ হাজার তো চলেই গেছে” : বললেন আত্মবিশ্বাসী শুভেন্দু 
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার লক্ষ্যে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলে নেবে বাংলাদেশ 
  • লন্ডনে ইহুদিদের সংস্থায় ইরান মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর হামলা, চার অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.