• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রাণের ভয়ে পালিয়ে আসা আফগান শিল্পীদের গ্রেফতার করে তালিবানের হাতে তুলে দিচ্ছে পাকিস্তান

Eidin by Eidin
May 30, 2022
in বিনোদন
প্রাণের ভয়ে পালিয়ে আসা আফগান শিল্পীদের গ্রেফতার করে তালিবানের হাতে তুলে দিচ্ছে পাকিস্তান
5
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,৩০ মে : প্রাণের ভয়ে পালিয়ে আসা আফগান শিল্পীদের গ্রেফতার করে তালিবানের হাতে তুলে দিচ্ছে পাকিস্তান । এমনই বেশ কিছু আফগান শিল্পীকে গ্রেফতার করে শনিবার স্থানীয় আদালতে তুলেছিল পাকিস্থানের পেশোয়ার পুলিশ । নাদিম শাহ, নাভিদুল্লাহ, সাইদুল্লাহ ও আজমল নামে ওই সমস্ত শিল্পিদের তিন দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে । এখন তাঁদের তালিবানের হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্থান প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলেছে পেশোয়ার-ভিত্তিক বেসরকারি শিল্পী সমিতি । এনিয়ে সংগঠনের তরফ থেকে প্রতিবাদও জানানো হয়েছে ।
পেশোয়ারের সংগীতশিল্পীদের সংগঠন দ্য আর্টিস্ট অ্যাসোসিয়েশন,আফগান শিল্পীদের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে এবং সোমবার পেশোয়ার প্রেসক্লাবের সামনে বিক্ষোভও দেখায় । শিল্পীরা তাদের ফেসবুক পেজে লিখেছেন, ‘আফগানিস্তানে গানের উপর নিষেধাজ্ঞার পরে,অসহায় আফগান শিল্পীরা তাদের জীবন বাঁচানোর তাগিদে এখানে (পেশোয়ারে) এসেছিল । কিন্তু এখন তাঁরা পেশোয়ার পুলিশের মাথাব্যথা হয়ে উঠেছে ।’ শিল্প সম্প্রদায় বলছে, পেশোয়ারে গ্রেফতারকৃত আফগান শিল্পীদের এখন তালেবান সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ।
গত বছরের ৯ আগস্ট তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে শত শত সঙ্গীতশিল্পী ও অনান্য শিল্পী প্রাণের ভয়ে আফগানিস্থান থেকে পালিয়ে গেছে এবং অনেকেই পাকিস্তান ও অন্যান্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে । যদিও তালিবান সরকার এখনও প্রকাশ্যে আফগানিস্তানে সঙ্গীতের উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেনি । কিন্তু তালিবানি বাহিনীকে শিল্পিদের বাদ্যযন্ত্র ভেঙে দিতে ও শিল্পিদের চুড়ান্ত হেনস্থা করতে দেখা গেছে ।।

Previous Post

গোপনে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে পাকিস্থান

Next Post

২৬ রোহিঙ্গাকে গ্রেফতার করল আসাম পুলিশ

Next Post
২৬ রোহিঙ্গাকে গ্রেফতার করল আসাম পুলিশ

২৬ রোহিঙ্গাকে গ্রেফতার করল আসাম পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: দুটি সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচে  আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়  
  • ‘এটা দুর্ভাগা দেশে লোকসভায় বিরোধীদলীয় নেতার পদ পূরণের জন্য একজন দায়িত্বশীল ব্যক্তি নেই’ : “পাপ্পু” রাহুল গান্ধীকে ঠুঁকলেন কিরন রিজিজু 
  • বলিউড গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে প্রতারণা করে জরায়ু অপসারণের অভিযোগ তুললেন প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা 
  • “ভবানীপুরে পরাজয়ের আতঙ্ক গ্রাস করেছে তৃণমূলকে” 
  • টিএমসি সাংসদ মহুয়া মৈত্রের “প্রেমালাপের ভুয়ো চ্যাট” শেয়ার করার অভিযোগ ; অমিত মালব্য বললেন : “সাংসদ ও প্রেমিকের মধ্যে চ্যাট ভুয়া না আসল তা কে নির্ধারণ করবে ? অবশ্যই কৃষ্ণনগর পুলিশ নয়” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.