• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

Pakistan : হামলা থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক করল আমেরিকা, সৌদিআরব সহ ৪ দেশ

Eidin by Eidin
December 27, 2022
in আন্তর্জাতিক
Pakistan : হামলা থেকে বাঁচতে  নাগরিকদের সতর্ক করল আমেরিকা, সৌদিআরব সহ ৪ দেশ
5
SHARES
70
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৭ ডিসেম্বর : পাকিস্তানের রাজধানীর একটি শীর্ষ হোটেলে অবস্থানকারী মার্কিন নাগরিকদের জন্য সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার বিষয়ে সতর্ক করেছে ইসলামাবাদে মার্কিন দূতাবাস । রবিবার মার্কিন দূতাবাসের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে,মার্কিন সরকারের কাছে তথ্য রয়েছে যে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে অজ্ঞাত ব্যক্তিরা আমেরিকান নাগরিকদের উপর হামলার পরিকল্পনা করছে । আর সম্ভাব্য হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন কর্মীদের ছুটির সময় বিখ্যাত হোটেলগুলিতে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে । এছাড়া মার্কিন দূতাবাস সমস্ত কর্মীদের ছুটির দিনে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে । ২০০৮ সালের সেপ্টেম্বরে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলকে লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছিল । এটি ইসলামাবাদে সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে একটি । আর সেই হামলার কথা মাথায় রেখেই আগাম সতর্কতা অবলম্বন করতে চাইছেন আমেরিকা । পাশাপাশি পাকিস্তানে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার সতর্কতা হিসাবে সৌদি আরব তার নাগরিকদের এ দেশে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলেছে। সোমবার সৌদি আরব এই সতর্কতা জারি করেছে । সৌদি আরব ও আমেরিকা ছাড়াও অস্ট্রেলিয়া এবং ব্রিটেনও পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা সম্পর্কে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে ।
প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে কট্টরপন্থী সংগঠন তেহেরিক-ই-তালিবান পাকিস্থান (টিটিপি) পাকিস্থানে লাগাতার হামলা চালাতে শুরু করেছে । দিন দুয়েক আগে ইসলামাবাদে আত্মঘাতী হামলা ঘটিয়েছিল টিটিপি । ওই হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত ও ১০ জন আহত হয় । তারপর থেকেই ইসলামাবাদে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । ওই হামলার সতর্কতার মধ্যেই বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। আইইডি বিস্ফোরণে পাঁচ পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তানি সেনা কমান্ডারও রয়েছে । হামলার দায় স্বীকার
বেলুচিস্তান লিবারেশন আর্মি(বিএলএ) । এদিকে টিটিপির সঙ্গে হাত মিলিয়ে যৌথ হামলা চালানোর কথা ঘোষণা করেছে বিএলএ । ফলে চাপে পরে গেছে পাকিস্থান সরকার ।।

Previous Post

“হিন্দুদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বাড়িতে ধারালো অস্ত্র রাখুন”- সাধ্বী প্রজ্ঞা

Next Post

হঠাৎ জল আসায় কালভার্টের নিচে সদ্যজাত ৬ শাবকের সলিল সমাধি, চেষ্টা করেও বাঁচাতে পারলো না মা কুকুর

Next Post
হঠাৎ জল আসায় কালভার্টের নিচে সদ্যজাত ৬ শাবকের সলিল সমাধি, চেষ্টা করেও বাঁচাতে পারলো না মা কুকুর

হঠাৎ জল আসায় কালভার্টের নিচে সদ্যজাত ৬ শাবকের সলিল সমাধি, চেষ্টা করেও বাঁচাতে পারলো না মা কুকুর

No Result
View All Result

Recent Posts

  • এবারে আইনজীবী ‘অবতারে’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ; তাঁকে দেখে উঠল “চোর চোর” শ্লোগান 
  • ভারতে নিরাপদ আশ্রয়ে থেকে ভারত ও হিন্দু বিদ্বেষী মন্তব্য, ইসলামি শাসকের অত্যাচারে পালিয়ে আসা ইরানি বংশভূত অভিনেত্রী মন্দানা করিমীকে অবশেষে ভারত ছাড়লেন 
  • কলকাতাকে ৬ উইকেটে হারালো ব্যাঙ্গালোর, কোহলির নবম সেঞ্চুরি
  • শ্রী শঙ্করাচার্য বর্যম্  : সকল পাপ মোচন হয়, জ্ঞান লাভ হয় এবং সকল মনস্কামনা পূর্ণ হয়
  • এএমইউ শিক্ষক খুনে অভিযুক্ত মহম্মদ জুবের ও মহম্মদ সমীরকে এনকাউন্টারে মারলো ইউপি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.