• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ছোঁয়াচে ‘ক্যানাইন ডিসটেম্পার’ রোগে এক মাসে কালনায় তিন শতাধিক পথ ককুরের মৃত্যু

Eidin by Eidin
November 28, 2022
in রাজ্যের খবর
ছোঁয়াচে ‘ক্যানাইন ডিসটেম্পার’ রোগে এক মাসে কালনায় তিন শতাধিক পথ ককুরের মৃত্যু
6
SHARES
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায,বর্ধমান,২৮ নভেম্বর : মারা যাচ্ছে শয়ে শয়ে পথ কুকুর।তিনশোর বেশী পথ কুকুর মারা গিয়েছে গত একমাসের মধ্যে।আর দিন পনেরোর মধ্যে মারা গিয়েছে প্রায় দেড় শতাধীক পথ কুকুর।একেবারে মড়ক লাগার মত এই ভাবে পথ কুকুরের মৃত্যু হতে থাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা পুরসভা এলাকায়।যা নিয়ে পুর প্রশাসনের উদ্বেগ বেড়েছে।কি কারণে এত পথ কুকুরের মৃত্যু ,তা নিয়ে নিশ্চিৎ হতে সোমবার তদন্তে নামেন জেলা প্রাণীসম্পদ বিকাশ দফতরের আধিকারিকরা।তাঁরা মৃত কুকুরে দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি কুকুরের দেহের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠান।প্রাণীসম্পদ বিকাশ দফতরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনো ছোঁয়াচে রোগের কারণে কুকুরগুলির মৃত্যু হচ্ছে ।
প্রাণীসম্পদ বিকাশ দফতরের জেলার উপ-অধিকর্তা ডা সোমনাথ মাইতি এদিন বলেন,’আমাদের প্রাথমিক অনুমান ’ক্যানাইন ডিসটেম্পার’ নামের ’ছোঁয়াচে’’ রোগের কারণে পথ কুকুরদের মৃত্যু হয়ে থাকতে পারে। এই রোগ এক কূকুর থেকে অন্য কুকুরের মধ্যে ছড়িয়ে পড়ে।বিষয়টি নিশ্চিৎ হতে পথ কুকুরের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে ।ইতিমধ্যে কত সংখ্যক পথ কুকুর মারা গিয়েছে তা সার্ভে করে দেখা হচ্ছে বলে সোমনাথ মাইতি জানিয়েছেন ।
কালনা পুরসভা কর্তৃপক্ষ ও কালনা শহরের
বাসিন্দাদের কথায় জানা গিয়েছে,গত এক মাস হল কালনা শহরের বিভিন্ন ওয়ার্ডে একের পর এক পথ কুকুরদের মৃত্যু হতে শুরু করে। দিনের পর দিন পথ কুকুরের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে । কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল জানান, গত একমাস ধরে পথকুকুরদের মৃত্যু হচ্ছে।গত পনেরো দিনের মধ্যে প্রায় দেড়শো কুকুরের মৃত্যু হয়েছে।গত একমাসে পথ কুকুরের মৃত্যুর সংখ্যাটা ৩০০ ছাড়িয়ে যাবে “।পথ কুকুরদের এমন মৃত্যু কালনার পশুপ্রেমী মহলেও উদ্বেগ বাড়ায় ।তাঁরা বিষয়টি পুর কর্তৃপক্ষের নজরে আনেন। পুর কর্তৃপক্ষ মাধ্যমে সেই খবর পেয়ে এদিন কালনা শহর এলাকায় পথকুকুরদের দেখতে দেখতে জেলা প্রাণীসম্পদ দফতরের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল কালনায় আসেন।তাঁদের সঙ্গে থাকেন,পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল ও ডেপুটি ম্যাজিস্ট্রেট বিধান বিশ্বাস সহ অন্য আধিকারিকরা।পথ কুকুরের মৃত্যুর কি কারণ,তা নিশ্চৎ হতে প্রাণী চিকিৎসকরা কুকুরের দেহের রক্তের নমুনা সংগ্রহ করেন।অসুস্থ থাকা পথ কুকুরদের চিকিৎসাও তাঁরা করেন। এছাড়াও মৃত কুকুরের দেহ ময়নাতদন্তেও পাঠান। কুকুরদের ভ্যাকসিন দেওয়ার ব্যাপারেও প্রাণী চিকিৎসকরা উদ্যোগী হন।
কালনা ১ ব্লক প্রাণীসম্পদ বিকাশ দবতরের আধিকারিক ডাঃ দেবব্রত তোলা বলেন,’এদিন ১৯টি পথ কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।আলাদা একটা টিম তৈরি করা হয়েছে পথ কুকুরদের ভ্যাকসিন দেবার জন্য । পাশাপাশি ৩ টি কুকুরের চিকিৎসা করা হয়।এছাড়াও একটি মৃথ পথ কুকুরের দেহের ময়নাতদন্ত করার পাশাপাশি ওই কুকুরটির দেহের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে বলে দেবব্রত বাবু জানিয়েছেন ।।

Previous Post

FIFA World Cup 2022 : দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয়ী হল ঘানা

Next Post

‘সিপিএম করলে খুন করা হবে’- হুমকি পোস্টার মঙ্গলকোটের সিপিএম সমর্থেকের বাড়িতে

Next Post
‘সিপিএম করলে খুন করা হবে’- হুমকি পোস্টার মঙ্গলকোটের সিপিএম সমর্থেকের বাড়িতে

'সিপিএম করলে খুন করা হবে'- হুমকি পোস্টার মঙ্গলকোটের সিপিএম সমর্থেকের বাড়িতে

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.