• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তিন দিনের ব্যবধানে দুই মহিলাকে বিয়ে করে চম্পট দেয় বাংলাদেশি নাজমুল ইসলাম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার বাড়ির সামনে সপ্তাহ ব্যাপী অনশনে মহিলারা

Eidin by Eidin
July 21, 2026
in আন্তর্জাতিক
তিন দিনের ব্যবধানে দুই মহিলাকে বিয়ে করে চম্পট দেয় বাংলাদেশি নাজমুল ইসলাম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার বাড়ির সামনে সপ্তাহ ব্যাপী অনশনে মহিলারা
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২১ জুলাই : বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে এক সৌদি প্রবাসীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতি ও অধিকারের দাবিতে গত এক সপ্তাহ ধরে অনশন করছেন দুই মহিলা । উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রবাসীর নাম নাজমুল ইসলাম (৩০)। তিনি ওই এলাকার আমবাজ আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সৌদি আরবে অবস্থানকালে নাজমুলের সঙ্গে দুই নারীর আলাদাভাবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফিরে গত ৪ জুলাই তিনি কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চা বাড়ি গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ে করুনা খাতুনকে বিয়ে করেন। তিন দিন পর, ৭ জুলাই কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের আব্দুল জলিলের মেয়ে জুলেখা খাতুনকেও বিয়ে করেন বলে অভিযোগ।দুই বিয়ের পর নাজমুল বাড়ি ছেড়ে চলে যান। পরে স্বামীর খোঁজে শ্বশুরবাড়িতে এসে একে অপরের সঙ্গে দেখা হয় দুই নারীর। এরপর গত এক সপ্তাহ ধরে তারা নাজমুলের বাড়ির সামনে বসে ধর্ণা শুরু করেছেন ।

 স্থানীয়দের দাবি, বিদেশ যাওয়ার আগে নাজমুল আরও একবার বিয়ে করেছিল। পরে সে সেই স্ত্রীকে তালাক দিয়ে বিদেশে চলে যায় ।নাজমুলের বাবা আমবাজ আলী বলেন, হেলেঞ্চা বাড়ির মেয়ের সঙ্গে আগে বিয়ের আলোচনা হলেও তখন তা হয়নি। পরে ছেলে অন্যত্র বিয়ে করে তালাক দিয়ে বিদেশে যায়। তার দাবি, দেশে ফিরে পরিবারের কাউকে না জানিয়েই নাজমুল নিজের ইচ্ছায় বিয়ে করেছে ।

 অন্যদিকে নাজমুলের মা শাহনাজ বেগম বলেন, দ্বিতীয় নারী তার ছোট পুত্রবধূর দিদি । কয়েক দিন আগে ওই নারীর মা তাকে তাদের বাড়িতে রেখে গেছেন।

অনশনরত দুই নারী জানান, তারা একে অপরের বিয়ের বিষয়টি জানতেন। তাদের দাবি, নাজমুল দুজনকেই রেজিস্ট্রি করে বিয়ে করেছেন। এখন স্ত্রী হিসেবে দায়িত্ব না নিয়ে তিনি আত্মগোপনে রয়েছেন। নাজমুল তাদের দুজনকে নিয়েই সংসার করবেন, নাকি একজনকে—সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলে তারা জানান।

এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ ইকবাল হোসেন বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযুক্ত নাজমুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।।

Previous Post

আরশোলা পার্টির কর্মসূচি হ্যাইজ্যাক করে নিল কংগ্রেস ও বামপন্থীরা, লন্ডনেও বামপন্থীদের  বিক্ষোভ : ক্রমশ স্পষ্ট হচ্ছে বাংলাদেশের কায়দায় নরেন্দ্র মোদীকে সরাতে মার্কিন “ডিপ স্টেটের” ষড়যন্ত্র 

Next Post

“খিদে পেয়েছিল তাই বার্গার খেয়েছি” : আরশোলা পার্টি মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বললেন বিজেতা দাহিয়া 

Next Post
“খিদে পেয়েছিল তাই বার্গার খেয়েছি” : আরশোলা পার্টি মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বললেন বিজেতা দাহিয়া 

"খিদে পেয়েছিল তাই বার্গার খেয়েছি" : আরশোলা পার্টি মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বললেন বিজেতা দাহিয়া 

No Result
View All Result

Recent Posts

  • “হিন্দুধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই” : দক্ষিণের খলনায়ক প্রকাশ রাজ
  • “ভাইপোপন্থী তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেবো” : ‘গরুর গাড়ির হেডলাইট’ অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর  
  • মেয়ে সুপ্রিয়া সুলে সাথে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন শারদ পাওয়ার 
  • “ওরা সাজানো বিরোধী বি-টিম দিয়ে নির্বিষ ভাষণ চায়” : কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়ার প্রতিক্রিয়া জানালেন মমতা ব্যানার্জি 
  • কালিয়াচকে জাতীয় সড়কের দু’ধারে বড়সড় জবদখল উচ্ছেদ অভিযান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.