• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমান স্টেশনে এসটিএফের অভিযানে গ্রেপ্তার মুঙ্গেরের আন্তরাজ্য অস্ত্রকারবারী

Eidin by Eidin
April 12, 2022
in রাজ্যের খবর
বর্ধমান স্টেশনে এসটিএফের অভিযানে গ্রেপ্তার মুঙ্গেরের আন্তরাজ্য অস্ত্রকারবারী
6
SHARES
80
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ এপ্রিল : রাজ্য পুলিশের এসটিএফের অভিযানে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়লো আন্তরাজ্য অস্ত্র পাচারকারী চক্রের এক পাণ্ডা।ধৃতের নাম টুনটুন কুমার। তাঁর বাড়ি বিহারের মুঙ্গেরের রামনগর থানার রামদিরিতে। ধৃতের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে দাবি করেছে এসটিএফ।ধৃত টুনটুন কুমার কোথায় এবং কাকে এই আগ্নেআস্ত্র সরবরাহ করেতে যাচ্ছিল খতিয়ে দেখছে বর্ধমান জিআরপি ।
এসটিএফ ও বর্ধমান জিআরপি সূত্রে জানা গিয়েছে ,বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য টুনটুন একজন আগ্নেআস্ত্র কারবারী বলে সন্দেহ হওয়ার কোনো অবকাশ ছিলো না।সেই সুযোগকে কাজে লাগিয়েই সে রাজ্যজুড়ে অস্ত্র কারবারের ফাঁদ পেতে ছিল। রবিবার দুপুরে আগ্নেআস্ত্র সহ বর্ধমান স্টেশনে ধরা পড়ে অস্ত্র কারবারী টুনটুন ।তাঁকে জেরা করেই উঠে আসে চাঞ্চল্যকর নানা তথ্য ।
ধৃতকে জেরা করে এসটিএফের কর্তারা জানতে পারেন , বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এনে টুনটুন এই রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করত। এসটিএফ ও জিআরপির তদন্তকারী অফিসাররা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পেরেছেন, রবিবার হুগলির ভদ্রেশ্বরে রমেশ নামে এক ব্যক্তিকে অস্ত্রের যোগান দিতেই টুনটুন এই আগ্নেয়াস্ত্র মুঙ্গের থেকে নিয়ে আসছিল।গোপন সূত্রে সেই খবর পেয়ে বর্ধমান স্টেশনে অভিযান চালিয়ে এসটিএফ টুনটুনকে হাতেনাতে ধরে। এরপরেই এসটিএফের তরফে বর্ধমান জিআরপি থানায় একটি মামলা রুজু করা হয়।সোমবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান আদালতে।আগ্নেআস্ত্র কারবারী চক্রের বাকিদের ও অস্ত্র ক্রেতাদের নাগাল পেতে জিআরপি ধৃত টুনটুনকে ৪ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায়।বিচার সেই আবেদন মঞ্জুর করেন ।মঙ্গলবার থেকে জিআরপি ধৃত টুনটুনকে ম্যারথন জিজ্ঞাসাবাদ চালানো শুরু করে দিয়েছে ।।

Previous Post

চলে যাওয়ার আগে সর্বত্র মাইন ফেলে গেছে রুশ সেনা : ভলোদিমির জেলেনস্কি

Next Post

রাজ্যের ৪ ধর্ষণের মামলার তদন্তের ভার আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তকারী দলের হাতে দিল কলকাতা হাইকোর্ট

Next Post
রাজ্যের ৪ ধর্ষণের মামলার তদন্তের ভার  আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তকারী দলের হাতে দিল কলকাতা হাইকোর্ট

রাজ্যের ৪ ধর্ষণের মামলার তদন্তের ভার আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তকারী দলের হাতে দিল কলকাতা হাইকোর্ট

No Result
View All Result

Recent Posts

  • ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ফলতার “পুষ্পা” জাহাঙ্গির খান 
  • নীলফামারীতে নিজের ১১ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে গ্রেপ্তার নরপশু বাবা 
  • তুরস্কের ইস্তাম্বুলে অল্প খরচে সুন্দর দাঁত বানাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন ব্রিটিশ  মডেল, প্রবল দুর্গন্ধ এবং হাঙরের মতো দাঁত নিয়ে এখন তিনি গৃহবন্দী 
  • হেপাজতে থাকা তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়িতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
  • মসজিদ ও ইসলামিক স্কুলে গুলি চালিয়ে আত্মহত্যা করল দুই মার্কিন কিশোর, মৃত্যু হয়েছে আরও ৩ জনের  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.