এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৫ অক্টোবর : বলিউড অভিনেতা আমির খানের(Aamir Khan) ভাইপো ইমরান খানকে (Actor Imran Khan) ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে মুম্বাই পুলিশ (Mumbai Police) । প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণের কারণে এই নোটিশ জারি করা হয়। এই বিক্ষোভ চলাকালে ইমরানকে আটকও করা হয়েছিল। মুম্বাই পুলিশ জানিয়েছে যে, ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ইমরান খানের বিরুদ্ধে অভিবাসন আইনের প্রাসঙ্গিক ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
‘দিল্লি বেলি’ অভিনেতা সোশ্যাল মিডিয়ায় পুলিশের ভ্যানের ভেতরে বসে থাকা একটি ছবিও শেয়ার করেছিলেন । এই প্রতিবাদটি গত ১০ই অক্টোবর নয়াদিল্লির জন্তর মন্তরে ‘আরশোলা’দের প্রস্তাবিত বিক্ষোভের তারিখের সাথে মিলে গিয়েছিল। তবে, জাতীয় রাজধানীতে পুলিশের কঠোর পদক্ষেপের পরিকল্পিত এই প্রতিবাদকে অনেকাংশে সীমিত করে দেয়। ৩৫,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করার হয় । নয়াদিল্লির কিছু অংশে ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয় এবং মেট্রো পরিষেবা ব্যাহত হয়। এই কঠোর পদক্ষেপের ফলে জাতীয় রাজধানীতে ৭,০০০ জনেরও বেশি লোককে আটক করা হয়, যাদের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জী এবং পিনারাই বিজয়নের মতো প্রধান বিরোধী নেতারাও ছিলেন।।

