• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাসের চালকের সঙ্গে তেলের হিসাব নিয়ে কাটোয়া হাসপাতালের টানাপোড়েনের জেরে বাতিল ভ্রাম্যমাণ রক্তদান শিবির, ক্ষোভ এলাকায়

Eidin by Eidin
March 22, 2023
in রাজ্যের খবর
বাসের চালকের সঙ্গে তেলের হিসাব নিয়ে কাটোয়া হাসপাতালের টানাপোড়েনের জেরে বাতিল ভ্রাম্যমাণ রক্তদান শিবির, ক্ষোভ এলাকায়
7
SHARES
95
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাঙ্কে রক্ত সঙ্কট নতুন কোনো ঘটনা হয় । ব্লাডব্যাঙ্কে রক্তের অভাবে প্রায়ই নাকাল হতে হয় রোগীর আত্মীয়দের । আজ বুধবারেও মাত্র ৫৩ ইউনিট রক্ত মজুত ছিল ব্লাডব্যাঙ্কে । তার মধ্যে এ-নেগেটিভ,বি-নেগেটিভ এবং এবি-নেগেটিভ গ্রুপের ভাঁড়ার শূণ্য । হাসপাতালের ব্লাডব্যাঙ্কের এই পরিস্থিতি দেখে দাঁইহাটের এক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই তিনদিন ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । এই শিবিরের জন্য স্বাস্থ্য দফতর থেকে নির্দিষ্ট বাসেরও অনুমোদন করা হয় ।
জানা গেছে,মোট চারটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । তার মধ্যে মঙ্গলবার কাটোয়ার দাঁইহাটে দুটি রক্তদান শিবির হয় । আজ বুধবার মুর্শিদাবাদের সালার থানার দত্তবরুটিয়া গ্রামে আয়োজন করা হয়েছিল তৃতীয় রক্তদান শিবিরটি । সেখানে ৬০ জনের রক্ত দেওয়ার কথা ছিল । কিন্তু সরকারি বাসের চালক তেলের হিসাব দিতে না পারায় রক্তদান শিবিরের জন্য বাসের তেল বরাদ্দ করতে রাজি হয়নি কাটোয়া হাসপাতাল কর্তৃপক্ষ । ফলে ভন্ডুল হয়ে যায় শিবিরটি । এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে । রক্তদান শিবির বাতিল হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভেরও সৃষ্টি হয়েছে এলাকায় ।
দাঁইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত বলেন,সরকারি বাসের চালকের সঙ্গে তেলের হিসাব নিয়ে কাটোয়া হাসপাতাল কর্তৃপক্ষের টানাপোড়েনের জেরে আজ মুর্শিদাবাদে পূর্ব নির্ধারিত রক্তদান শিবির বাতিল করে দিতে হয়েছে ।’ তিনি ক্ষোভের সঙ্গে বলেন,’হাসপাতাল কর্তৃপক্ষের যদি এমন ভূমিকা হয় তাহলে ভবিষ্যতে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবির আয়োজন করার আগে পিছিয়ে আসবে ।’ অন্যদিকে কাটোয়া হাসপাতালের অ্যসিস্ট্যান্ট সুপার সৌম্যদীপ রাউত দাবি করেন,যাতায়াতের জন্য হাসপাতাল থেকে বিকল্প ব্যবস্থা করা হয়েছিল । আয়োজকরা তাতে রাজি হননি ।
জানা গেছে,এদিন সকালে কাটোয়া হাসপাতালের ব্লাডব্যঙ্কের টিমকে নিয়ে মুর্শিদাবাদে যাওয়ার জন্য যথা সময়ে হাসপাতালে চলে আসে বাসটি । আর তখনই বাসের চালকের সঙ্গে মঙ্গলবার দেওয়া তেলের হিসাব নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তর্কাতর্কি শুরু হয় । শেষ পর্যন্ত মুর্শিদাবাদ যাতায়তের তেল খরচ দিতে রাজি হয়নি কাটোয়া হাসপাতাল কর্তৃপক্ষ । ফলে বাসটি সেখানেই দাঁড়িয়ে থাকে ।।

Previous Post

আউশগ্রামে পালিত হলো ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচি

Next Post

অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় এসে নদীয়ার যুবকের রহস্যজনকভাবে মৃত্যু

Next Post
অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় এসে নদীয়ার যুবকের রহস্যজনকভাবে মৃত্যু

অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় এসে নদীয়ার যুবকের রহস্যজনকভাবে মৃত্যু

No Result
View All Result

Recent Posts

  • কাশ্মীরি যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে মর্মান্তিক পরিনতি হল বিউটি পার্লারের মালকিনের 
  • তালিবানের পোশাক পরা ডাকাতদলের অত্যাচারে অতিষ্ঠ আফগানিরা বলছে :  ‘তালেবানদের আমলে আমাদের শান্তি চলে গেছে” ; সবচেয়ে বেশি ডাকাতির ঘটনা ঘটেছে রমজান মাসে ও ইফতারের সময়
  • বিহারে ১৫ বছরের মেয়েকে অপহরণের পর আটকে অভুক্ত অবস্থায় রেখে ২৩ দিন ধরে গনধর্ষণ, আসামি ইমরান- আফতাব-সাদ্দামকে আমৃত্যু সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
  • কিশোরীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলীর “ফাঁসির বদলে ফাঁসি”  চাইলেন সাংসদ রাজু বিস্ত ; গ্রেপ্তারের দাবিতে রাতভর ধর্ণায়  বিধায়ক শঙ্কর ঘোষ, আজ সন্ধ্যায় “জাস্টিস ফর প্রার্থনা” ব্যানারে মোমবাতি মিছিলের ডাক দিলেন 
  • ভয়াবহ পথদুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী হর্ষিল কালিয়া 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.