• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চরম শঙ্কটে বাংলাদেশের সংখ্যালঘুরা, লালমনিরহাটে হিন্দু কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল মহম্মদ রিপন ইসলাম নামে এক যুবক ও তার দলবল 

Eidin by Eidin
July 21, 2026
in আন্তর্জাতিক
চরম শঙ্কটে বাংলাদেশের সংখ্যালঘুরা, লালমনিরহাটে হিন্দু কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল মহম্মদ রিপন ইসলাম নামে এক যুবক ও তার দলবল 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২১ জুলাই : চরম শঙ্কটের মধ্যে রয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা । খুন-জমিজমা-ঘরবাড়ি-দোকানপাট লুটপাট তো রয়েছেই, পাশাপাশি হিন্দু মেয়েদের সম্ভ্রম রক্ষা করাই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । এমনকি নিজের বাড়িতেও সুরক্ষিত নয় বাংলাদেশের হিন্দু মেয়েরা । বাংলাদেশের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নবম শ্রেণীর এক হিন্দু স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল মুসলিম যুবক ও তার দলবল । অপহৃতা কিশোরীর নাম ইতি রানী রায় (১৫)। গত ৯ জুলাই রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

জানা গেছে, গত ৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ইতি রানী রায় নিজ বাড়ির সামনে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়। সেই সময় মহম্মদ রিপন ইসলাম (২৩) নামের এক যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কিশোরীর চিৎকার শুনে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসে । কিন্তু ততক্ষণে কিশোরীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে পালায় । স্থানীয়রা বাসটির পিছু ধাওয়া করলেও মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণের সময় ওই যুবকের সঙ্গে আরও ৪ জন সহযোগী ছিল, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর থেকে বেশ কয়েকদিন পার হয়ে গেলেও নিখোঁজ কিশোরীর কোনো সন্ধান মেলেনি।পরিবারের সদস্যরা জানান, তারা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো হদিস পাননি। এ ঘটনায় পরিবারটির মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে এই অপহরণের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও এক ধরনের আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কিশোরীকে দ্রুত উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারে প্রশাসনের জরুরি ও কার্যকরী হস্তক্ষেপ দাবি করা হয়েছে।।

Tags: Bangladesh
Previous Post

জম্মুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের হাতে পাকিস্তানি অনুপ্রবেশকারী পাকড়াও 

Next Post

৭টি প্রধান আইন প্রণয়ন ও ৫টি গুরুত্বপূর্ণ বিলের মাধ্যমে এক উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে মোদী সরকার 

Next Post
৭টি প্রধান আইন প্রণয়ন ও ৫টি গুরুত্বপূর্ণ বিলের মাধ্যমে এক উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে মোদী সরকার 

৭টি প্রধান আইন প্রণয়ন ও ৫টি গুরুত্বপূর্ণ বিলের মাধ্যমে এক উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে মোদী সরকার 

No Result
View All Result

Recent Posts

  • “দিল্লি হলে টলমল, এরা হবে ঢলঢল” : “শহীদ স্মরণ” সমাবেশে বিজেপিকে নিশানা করতে নতুন শ্লোগান আমদানি করলেন মমতা ব্যানার্জি  
  • শাবানা আজমিদের মত মার্কিন ডিপ স্টেট “ভাড়াটেদের” বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানালেন সাংবাদিক শোয়েব চৌধুরী 
  • ইংল্যান্ডের কাছে ওডিআই সিরিজ শোচনীয় পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন গৌতম গম্ভীর 
  • ৭টি প্রধান আইন প্রণয়ন ও ৫টি গুরুত্বপূর্ণ বিলের মাধ্যমে এক উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে মোদী সরকার 
  • চরম শঙ্কটে বাংলাদেশের সংখ্যালঘুরা, লালমনিরহাটে হিন্দু কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল মহম্মদ রিপন ইসলাম নামে এক যুবক ও তার দলবল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.