এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩১ জুলাই : বেলুচ যোদ্ধাদের সাথে লড়াইয়ে কিছুতেই পেরে উঠছেন না পাকিস্তান সেনাবাহিনী । তারা এবার কাজে লাগাতে শুরু করেছে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে । কিন্তু স্বাধীনতাকামী বেলুচ যোদ্ধাদের সাথে তারা কিছুতেই পেরে উঠছে না ৷ ফলে বেঘোরে মরতে হচ্ছে তাদের৷ এমনকি দুর্গম পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে খতম হওয়া সন্ত্রাসীদের দেহ পর্যন্ত নিতে যাচ্ছে না পাকিস্তান কর্তৃপক্ষ । যেকারণে দেহগুলি ছিঁড়ে খাচ্ছে চিল-শকুন-শিয়ালের দল ।
স্বাধীনতাকামী বেলুচ সংগঠন ফ্রিডম ফ্রন্টের চিত্রালের মুখপাত্র হেজাজ পার্সিয়ান জানিয়েছেন, বেলুচ যোদ্ধাদের সাথে লড়াইয়ে বিরোধী জোটের কিছু সদস্য নিহত হয়েছে । নির্ভরযোগ্য সূত্রের মতে, সম্প্রতি পাকিস্তান-নিয়ন্ত্রিত বেলুচিস্তানে বদলি হওয়া কিছু প্রাক্তন রিপাবলিকান সৈন্য বেলুচ যোদ্ধাদের সাথে লড়াইয়ে নিহত হয়েছেন। সূত্রগুলো আরও জানায় যে, তুরজান নামের এক ব্যক্তি, যিনি দলটির দায়িত্বে ছিলেন, এই সংঘর্ষে গুরুতরভাবে আহতও হয়েছেন।
জানা গেছে, এই সৈন্যদের মৃতদেহ বেলুচিস্তানের পাহাড়ে পড়ে আছে এবং কেউ তাদের কবরস্থ করছে না। এই সৈন্যদেরকে আফগানিস্তানের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য পাকিস্তানি আইএসআই ব্যবহার করার কথা ছিল।
এদিকে, বাদাখশানে আফগান সীমান্তরক্ষীদের সাথে সংঘর্ষে, চিত্রালে এই গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আফগান ড্রোন হামলায় এবং বেলুচদের সাথে সংঘর্ষে ফ্রিডম ফ্রন্টসহ বিরোধী জোটের বহু সদস্য নিহত ও আহত হয়েছেন ।।
