• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ক্ষমতা দখলের লোভে রাজ্যে একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করাচ্ছে মমতা’ – রাজু বন্দ্যোপাধ্যায়

Eidin by Eidin
December 14, 2020
in রাজ্যের খবর
ক্ষমতা দখলের লোভে রাজ্যে একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করাচ্ছে মমতা’ – রাজু বন্দ্যোপাধ্যায়
6
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান ১৪ ডিসেম্বর : ক্ষমতা দখলের লোভে রাজ্যে একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বিজেপি কর্মী শুকদেব প্রামানিককে খুনের ঘটনা নিয়ে সোমবার এমনই বিস্ফোরক প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা রাঢ়বঙ্গের বিজেপির পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়।তিনি পূর্বস্থলীর নিমদহ এলাকার বিজেপি কর্মী শুকদেব প্রামাণিকের মৃত্যুর ঘটনারও সিবিআই তদন্ত এদিন দাবি করেন। দলের কর্মীকে খুনের প্রতিবাদে বিজেপি কর্মীরা এদিনও কালনা ও কাটোয়া মহকুমার একাধিক রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রেখে বিক্ষোভ দেখান।অবরোধ বিক্ষোভের জেরে জেলার একাধীক সড়কপথে যানবাহন চলাচল দীর্ঘক্ষণ থমকে থাকে ।

পথ অবরোধে রাজু বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । পুর্বস্থলী । সোমবার।


পূর্বস্থলী নিমদহ চাঁদপাড়া এলাকার সক্রিয় বিজেপি কর্মী শুকদেব প্রামাণিক (৩৫) দু’দিন ধরে নিখোঁজ ছিলেন।রবিবার দুপুরে বাড়ির অদূরের জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয় ।শুকদেবের মুখ ও মাথার অংশে আঘাতের ক্ষত দেখে পরিবারের লোকজন ও বিজেপি নেতৃত্ব দাবি করেন শুকদেবকে খুন করে দেহ জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল ।
ছেলেকে খুনের ঘটনায় এলাকার শাসকদলের লোকজন জড়িত বলে দাবি করে মৃতর পরিবার রবিবারই পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগের তদন্ত শুরু করলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি । তা নিয়ে ও ক্ষোভে ফুঁষছেন বিজেপি নেতা কর্মীরা ।
নিহত বিজেপি কর্মী শুকদেব প্রামাণিকের বাড়িতে বসেই রাজু বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীকে এক হাত নেন।তিনি অভিযোগ করেন “বাংলার ক্ষমতা দখলের লোভে একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করাচ্ছে মমতাবন্দ্যোপাধ্যায়। তাই পুলিশী তদন্তের উপরে তাঁদের কোন ভরসা নেই ।পুলিশ জলে ডুবে শুকদেবের মৃত্যু হয়েছে বলে দেখাতে চাইছে।সেই কারণেই তাঁরা বিজেপি নেতৃত্ব শুকদেব প্রামাণিকের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত চাইছেন।একই সঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন পুলিশ অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে । বর্ধমান -কাটোয়া রোড সহ রাজ্য জুড়ে অবরোধ বিক্ষোভ শুরু হবে।” নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রাজু বাবু । বিজেপির জেলা সম্পাদক সুদীপ্ত রায় আবার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ শুকদেবের খুনিদের গ্রেপ্তার না করলে বিজেপি সমগ্র কালনা মহকুমা জুড়ে জঙ্গী আন্দোলনে নামবে।

মৃত দলীয় কর্মীর বাড়িতে রাজু বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ ।


যদিও তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন ,“রাজ্য সরকার যে উন্নয়ন কাজ করেছে তার জন্য রাজ্যবাসী ফের মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন।এই বিষয়টা ভালভাবেই বুঝেগেছে বিজেপি নেতৃত্ব।তাই বিজেপি নেতারা এখন মৃত্যু নিয়ে ঘৃণ্য রাজনীতি করা শুরু করেছে । তবে এইসব করে কিছু লাভ হবে না । বাংলার মানুষ ওদের যোগ্য জবাব দেবে। ”

Previous Post

করোনা নিয়ে সচেতন করতে ফের পথে নামল ভাতাড় থানার পুলিশ

Next Post

পুরুলিয়ায় যাত্রীবাহী বাস উলটে আহত ২৫

Next Post
পুরুলিয়ায় যাত্রীবাহী বাস উলটে আহত ২৫

পুরুলিয়ায় যাত্রীবাহী বাস উলটে আহত ২৫

No Result
View All Result

Recent Posts

  • বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল উদ্বোধনী ম্যাচের জন্য কড়া নিরাপত্তা, মুখোমুখি হবে আরসিবি ও এসআরএইচ 
  • “পাকিস্তান প্রেমী” অভিনেতা সলমন খানকে “ঘৃণার যোগ্য” পর্যন্ত ভাবেন না গায়ক অভিজিৎ 
  • বাসন্তীর যে জায়গায় বিজেপির মিছিলের উপর “হামলা হয়েছিল আজ সেখানেই রামনবমীর শোভাযাত্রা করার কথা ঘোষণা করল হিন্দু সংহতি  
  • এনসিপি-র প্রবীণ নেতা ও মন্ত্রী নরহরি জিরওয়ালের যৌন মিলনের ভিডিও ভাইরাল 
  • ৩৬ বছরে এই প্রথম হিন্দুদের সঙ্গে রাম নবমী উদযাপনে যোগ দিলেন মুসলমানরা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.