• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মহাবিদ্রোহ ঠেকাতে সমস্ত স্তরের দলীয় কমিটি এবং শাখা সংগঠনগুলি ভেঙে দিলেন মমতা ব্যানার্জি 

Eidin by Eidin
June 3, 2026
in কলকাতা, রাজ্যের খবর
মহাবিদ্রোহ ঠেকাতে সমস্ত স্তরের দলীয় কমিটি এবং শাখা সংগঠনগুলি ভেঙে দিলেন মমতা ব্যানার্জি 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জুন : ২৬ শের বিধানসভার ভোটে শোচনীয় পরাজয়ের পর ঘরে বাইরে প্রবল চাপে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । বিশেষ করে তৃণমূলের সাংসদ ও বিধায়কদের মতিগতি বিশেষ সুবিধার ঠেকছে না । ইতিমধ্যেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই বিধায়ককে বহিষ্কার করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । কিন্তু তারপর কোন্দল চরম আকার ধারন করেছে । এই পরিস্থিতিতে ক্রমবর্ধমান কোন্দল এবং বিদ্রোহী বিধায়কদের উপর লাগাম টানতে রাজ্যের সব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডলে পোস্ট করে একথা জানানো হয়েছে। তাতে  অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়েছে । 

অর্থাৎ, এই ঘোষণার পর তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, ট্রেড ইউনিয়ন, সংখ্যালঘু সেল-সহ সমস্ত কমিটি বিলুপ্ত হয়ে গেল ।তবে তৃণমূল কংগ্রেসের ওই পোস্টে এটাও বলা হয়েছে যে খুব শীঘ্রই প্রতিটি স্তরে দলের কাজের গভীর পর্যালোচনা, আত্মবিশ্লেষণ এবং সাংগঠনিক মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার রিপোর্টের ওপর ভিত্তি করেই মূল দল এবং সমস্ত শাখা সংগঠনকে নতুন করে ঢেলে সাজানো হবে এবং পরবর্তীতে নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হবে।

এদিকে আজই বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছে জমা পড়েছে তৃণমূলের ৫৮ বিদ্রোহী বিধায়কের সই করা চিঠি। এই ‘আসল তৃণমূলে’র বিধায়করা দলনেতা হিসেবে চাইছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। উপ দলনেতা সন্দীপন সাহা, জাভেদ খান ও শিউলি সাহা। মুখ্য সচেতক আখরুজ্জামান। সূত্রের খবর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পরই তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়। এরপরই দলের সব কমিটি ও সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস।বিধানসভার অন্দরে যখন ভাঙনের জল্পনা তীব্র, তখন সংগঠনের সমস্ত কাঠামো ভেঙে দিয়ে দল কার্যত বিদ্রোহীদের পিছু হটতে বাধ্য করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।।

Tags: KolkataTMCWestbengal
Previous Post

ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে “হেরো” মমতার কথায় গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ 

Next Post

রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে বেঙ্গালুরু আসতে বলেছিল বিসিসিআই; উপস্থিত হয়েছেন কেবল একজন : রিপোর্ট

Next Post
রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে বেঙ্গালুরু আসতে বলেছিল বিসিসিআই; উপস্থিত হয়েছেন কেবল একজন : রিপোর্ট

রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে বেঙ্গালুরু আসতে বলেছিল বিসিসিআই; উপস্থিত হয়েছেন কেবল একজন : রিপোর্ট

No Result
View All Result

Recent Posts

  • “পাকিস্তানের অনুরোধে হাদি হত্যাকান্ডে দিল্লি সরকারকে জড়িয়ে মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি” : চাঞ্চল্যকর দাবি করলেন ব্লিটজ পত্রিকার সম্পাদক শোয়েব চৌধুরী
  • রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে বেঙ্গালুরু আসতে বলেছিল বিসিসিআই; উপস্থিত হয়েছেন কেবল একজন : রিপোর্ট
  • মহাবিদ্রোহ ঠেকাতে সমস্ত স্তরের দলীয় কমিটি এবং শাখা সংগঠনগুলি ভেঙে দিলেন মমতা ব্যানার্জি 
  • ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে “হেরো” মমতার কথায় গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ 
  • ব্রেন টিউমারে আক্রান্ত ভাতারের মেধাবী পড়ুয়া, সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ বিজেপি নেতা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.