• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাধ্যমিকে যুগ্মভাবে ষষ্ঠ স্থান দখল করল কাটোয়ার সৌমাল্য ; লক্ষ্য চিকিৎসক হওয়া 

Eidin by Eidin
May 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মাধ্যমিকে যুগ্মভাবে ষষ্ঠ স্থান দখল করল কাটোয়ার সৌমাল্য ; লক্ষ্য চিকিৎসক হওয়া 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ মে : মাধ্যমিক পরীক্ষায় ফের রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া । কাটোয়ার কাশিরামদাস বিদ্যায়তনের ছাত্র সৌমাল্য চন্দ্র রাজ্যস্তরে ষষ্ঠ স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯২। এই খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সৌমাল্যের পরিবার পরিজন,শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী । 

এবারের মাধ্যমিকে কাশিরামদাস বিদ্যায়তন থেকে একমাত্র সৌমাল্য চন্দ্র-ই মেধা তালিকায় জায়গা করে নিতে সক্ষম হয়েছেন । কাটোয়া শহরের বাসিন্দা সৌমাল্য ছোট থেকেই মেধাবী পড়ুয়া বলে পরিচিত । তবে সে জানায় যে সর্বদা বইয়ে-মুখে হয়ে থাকাটা তার ধাতে সইত না । পড়াশোনার ফাঁকে টিভিতে খেলাধুলা দেখা কুইজের প্রতিও বিশেষ আগ্রহ আছে তার । বিভিন্ন সর্বভারতীয় কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কারও জিতেছে সে। পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান চর্চাই তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছিল বলে জানায় সৌমাল্য । 

ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা সৌমাল্য চন্দ্র পরের বছরের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা হল,’স্কুলের পাঠ্যপুস্তক ঠিকমত অনুসরণ করো আর আত্মবিশ্বাস রাখো, তাহলেই সাফল্য আসবে ।’

আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । এবারে প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ছাত্রের সংখ্যা প্রায় ৫ লক্ষ ৪৪ হাজারের এবং ছাত্রীর সংখ্যা প্রায় ৪ লক্ষ ২৬ হাজার। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের সারদা বিদ্যাপীঠের ছাত্র অভিরূপ ভদ্র। । ৯৯.৭১ শতাংশ নম্বর পেয়েছে সে।।

Tags: BurdwanKatwaMadhyamik Result
Previous Post

পাকিস্তানে একের পর মোল্লার গুপ্তহত্যা ইসলামি চরমপন্থী গোষ্ঠীগুলির মধ্যে বিভেদ স্পষ্ট করে দিচ্ছে 

No Result
View All Result

Recent Posts

  • মাধ্যমিকে যুগ্মভাবে ষষ্ঠ স্থান দখল করল কাটোয়ার সৌমাল্য ; লক্ষ্য চিকিৎসক হওয়া 
  • পাকিস্তানে একের পর মোল্লার গুপ্তহত্যা ইসলামি চরমপন্থী গোষ্ঠীগুলির মধ্যে বিভেদ স্পষ্ট করে দিচ্ছে 
  • অষ্টাদশ শক্তিপীঠ স্তোত্রম্ : শত্রুনাশ, রোগমুক্তি এবং সুখ-সমৃদ্ধি লাভ হয়
  • প্রকাশ্যে মহিলা বিধায়ককে জোর করে জড়িয়ে ধরার চেষ্টা : ৭১ বছরের কংগ্রেস নেতা চেরিয়ান ফিলিপের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা 
  • বাংলাদেশী ইসলামি চরমপন্থী দলের সাংসদের ভারত ও বিজেপি-বিরোধী বিবৃতি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.