• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শিক্ষক শিক্ষিকাদের হাতাহাতিতে শিকেয় উঠল কাটোয়ার স্কুলের পঠনপাঠন

Eidin by Eidin
September 6, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
শিক্ষক শিক্ষিকাদের হাতাহাতিতে শিকেয় উঠল কাটোয়ার স্কুলের পঠনপাঠন
7
SHARES
93
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ সেপ্টেম্বর  : প্রধান শিক্ষকের সঙ্গে দুই সহশিক্ষক এবং এক সহ শিক্ষিকারা হাতাহাতিতে শিকেয় উঠল স্কুলের পঠনপাঠন । ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার আউরিয়া উচ্চবিদ্যালয়ে । শিক্ষক শিক্ষিকাদের রনংদেহি মূর্তি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল স্কুলের ছাত্রছাত্রীরা ।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়‌ স্কুলে । বন্ধ হয়ে যায় পঠনপাঠন । এদিকে খবর পেয়ে স্থানীয় অভিভাবকরা স্কুলে ভিড় জমায় । তাঁরা তিন শিক্ষক শিক্ষিকাকে ঘিরে ধরে মরধর করতে উদ্যত হন এবং স্কুলে তালা ঝুলিয়ে দেন ৷ খবর পেয়ে আসে পুলিশবাহিনী । শেষে  পুলিশ তিন শিক্ষক শিক্ষিকাকে উদ্ধার করেন । অপরদিকে সহশিক্ষক শিক্ষিকার হাতে নিগৃহীত হয়ে অসুস্থ হয়ে পড়েন প্রধানশিক্ষক তাপস ঘোষ । তাকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা গেছে,কাটোয়ার আউরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ঘোষের কয়েকজন সহশিক্ষকের মতবিরোধ আগে থেকেই ছিল । আজ প্রধানশিক্ষক স্কুলে আসার পর এক শিক্ষিকা এবং দুই সহশিক্ষক মিলে প্রথমে অকথ্য ভাষায় তাকে গালাগালি করেন । তারপর প্রধান শিক্ষকের হাত থেকে মোবাইল ফোন  কেড়ে নিয়ে ছুটে পালান এক সহশিক্ষক । ফোন ফেরত নিতে প্রধানশিক্ষক পিছু পিছু চিৎকার করতে ছুটে যান । এনিয়ে হুলুস্থুল পড়ে যায় স্কুলে । ঘটনার পর বিবদমান শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে । যদিও পুলিশ জানায় এদিন রাত পর্যন্ত নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি।।

Previous Post

মণিপুরের বিষ্ণুপুর জেলায় কুকি সন্ত্রাসী ড্রোন হামলার মৃত মেইতি বৃদ্ধ, আহত বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

Next Post

শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই ছেলেকে সাথে নিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হলেন মধ্যপ্রদেশের মুসলিম মহিলা

Next Post
শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই ছেলেকে সাথে নিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হলেন মধ্যপ্রদেশের মুসলিম মহিলা

শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই ছেলেকে সাথে নিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হলেন মধ্যপ্রদেশের মুসলিম মহিলা

No Result
View All Result

Recent Posts

  • কাটোয়ায় তৃণমূল ঘনিষ্ঠ দুই মাফিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা,  কুমার শেখের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠল জেলবন্দি জঙ্গল শেখের বাহিনীর বিরুদ্ধে 
  • শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রবীণ মালয়ালম অভিনেতা মামুটিকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 
  • প্রেমিকের সাথে মিলে হবু স্বামীকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে হত্যা করে তরুনী : মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে ব্যবসায়ীর মৃত্যুতে চাঞ্চল্যকর মোড় 
  • হিটম্যান রোহিত শর্মাকে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করা হল
  • এখনো সময় আছে পালিয়ে যান’ : অবৈধ বাংলাদেশি  অনুপ্রবেশকারীর কড়া বার্তা দিয়ে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন : ‘কেউ যদি সরকারের এই নীতি নিয়ে প্রশ্ন তোলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে’  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.