• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মিস ওয়ার্ল্ড খেতব জিতেই ইউক্রেনে শান্তির আহ্বান পোল্যান্ডের ক্যারোলিনা বিউলেস্কা

Eidin by Eidin
March 18, 2022
in বিনোদন
মিস ওয়ার্ল্ড খেতব জিতেই ইউক্রেনে শান্তির আহ্বান পোল্যান্ডের ক্যারোলিনা বিউলেস্কা
মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিউলেস্কা। ছবি ট্যুইটার থেকে নেওয়া৷
6
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পুয়ের্তো রিকো,১৮ মার্চ : মিস ওয়ার্ল্ড খেতাব জিতেই ইউক্রেনে শান্তির আহ্বান জানালেন পোল্যান্ডের তরুনী ক্যারোলিনা বিউলেস্কা (Karolina Biewleska) । মিস ওয়ার্ল্ড-২০২১ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর স্যান জুয়ানের কোকা-কোলা মিউজিক হলে । ৯৬ টি দেশের প্রতিযোগীদের তাতে অংশগ্রহণ করেছিলেন । বুধবার সন্ধ্যায় বিজয়ীর নাম ঘোষণা করা হলে দেখা যায় শেরার মুকুট জিতেছেন পোল্যান্ডের ২২ বছরের তরুণী ক্যারোলিনা । ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বাসিন্দা শ্রী সাইনি প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন । আইভরি কোস্টের অলিভিয়া ইয়েস (Olivia Yace) হয়েছেন দ্বিতীয় রানার আপ ।
মিস ওয়ার্ল্ড ২০২১ প্রতিযোগিতাটি করোনা মহামারী কারণে ২০২০ সালে অনুষ্ঠিত হয়নি । পরিবর্তে গত বছরের ১৬ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল । কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে ১৭ প্রতিযোগীর করোনা শনাক্ত হওয়ায় তা স্থগিত করা হয় । বাধা বিপত্তি কাটিয়ে শেষে বুধবার সম্পন্ন হয় এই বিশ্বসুন্দরীর প্রতিযোগিতাটি । প্রায় ১০০টির বেশি দেশে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে ।
বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার এবারের অনুষ্ঠানটি অন্যবারের চেয়ে কিছুটা ব্যাতিক্রমী ছিল । মূল প্রতিযোগীরা তখন মঞ্চে দাড়িয়ে,এদিকে তখন চলছে সেলিন ডিওন এবং আন্দ্রেয়া বোসেলির ‘দ্য প্রেয়ার’ গান । দর্শক এবং মঞ্চের উভয় দিকে উপস্থিত মানুষের হাতে মোমবাতি উঁচু করে ধরা ।
তাঁদের পেছনে পর্দায় তখন বড় করে লেখা হয়েছিল ‘শান্তির জন্য প্রার্থনা’। 
মিস ওয়ার্ল্ড অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই বিষয়ে একটি টুইট করে বলা হয়েছে,’এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার চেষ্টা করেছি’ । ক্যারোলিনা বিলাফস্কা জানান, একটি করে মোমবাতি জ্বালানো ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যথেষ্ট নয় । সারা বিশ্বের মানুষ যদি একটি করে মোমবাতি জ্বালিয়ে সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করে ইউক্রেনের পক্ষে দাঁড়ানোর বার্তা দেয় তবেই একমাত্র পৃথিবী বদলাবে ।
মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিউলেস্কা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ক্যারোলিনা মডেলিংয়ের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন । নিজের দেশের দুঃস্থদের সাহায্যার্থে ‘জুপা না পিয়েত্রাইনি’ প্রকল্প চালু করেছেন । প্রতি রবিবার ৩০০ মানুষের কাছে গরম খাবার, পানীয়, পোশাক, মাস্ক ও ওষুধ পৌঁছে দেন । ক্যারোলিনা বলেন, ‘মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় দিতে পেরে সম্মানিত বোধ করছি । এখনও বিশ্বাস করতে পারছি না ।’ তিনি জানিয়েছেন, পিএইচডি করার ইচ্ছা । মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছা তাঁর ।
অন্যদিকে ১৯৯৬ সালে ভারতের লুধিয়ানায় জন্ম প্রথম রানারআপ শ্রী সাইনির । তবে তিনি মাত্র পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান । সেখানে পড়াশোনা । সাংবাদিকতায় স্নাতক করা সাইনি বাবার প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে কর্মরত ।
দ্বিতীয় রানার আপ বছর চব্বিশের অলিভিয়া ইয়েস
মাত্র ১৩ বছর বয়সে মডেলিংয়ের জগতে পা রাখেন । মার্কেটিং ও ম্যানেজমেন্টে স্নাতক করেছেন তিনি । ফরাসি, স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় সাবলীল ২৪ বছরের এ মডেল। আমেরিকার সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং রানি আবলা পোকোরকে আদর্শ মানেন । মিস ওয়ার্ল্ড আফ্রিকা ২০২১ ও ২০২১ সালের সেরা মডেলের খেতাব অর্জন করেছে অলিভিয়া ।।

Previous Post

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেন যাচ্ছে এক হাজার চেচেন যোদ্ধা, ভলোদিমির জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো চেচেন বিশেষ বাহিনীকে নিকেশ করেছে বলে দাবি ইউক্রেনের

Next Post

হোলি খেলে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু দ্বাদশ শ্রেণীর দুই পড়ুয়ার

Next Post
হোলি খেলে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু দ্বাদশ শ্রেণীর দুই পড়ুয়ার

হোলি খেলে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু দ্বাদশ শ্রেণীর দুই পড়ুয়ার

No Result
View All Result

Recent Posts

  • “পশ্চিমবঙ্গ কে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছেন মমতা ব্যানার্জি” : হঠাৎ কেন এই দাবি করলেন শুভেন্দু অধিকারী ? 
  • অভিনেত্রীকে অপহরণ ও গনধর্ষণে অভিযুক্তদের “গুরুপাপে লঘু দণ্ড” দিল কেরালার এর্নাকুলাম জেলা আদালত, সর্বস্তরে বিচার ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে 
  • জামুড়িয়ায় বালি পাচারের সময় বিজেপি কর্মীকে পিষে দিল ডাম্পার, পুলিশের বিরুদ্ধে মিটমাট করে দেওয়ার চেষ্টার অভিযোগ,  ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী 
  • তৃণমূল আর কংগ্রেসের হৃদকম্প বাড়িয়ে মালদায় ১০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওয়াইসির দল এআইএমআইএম 
  • শনি আরতি গীতি : জীবনের বাধা ও দুঃখ দূর করার জন্য
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.