এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ জুলাই : নিজের হাতে গড়া “মা-মাটি-মানুষের” দল তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলীয় গচ্ছিত অর্থ ব্যবহারেরই অধিকার নেই মমতা ব্যানার্জির । “কালীঘাট তৃণমূল” নাকি ঋতব্রত ব্যানার্জিদের “নতুন তৃণমূল”, কে অধিকারী হবে প্রতীক ও গচ্ছিত অর্থের ? এই দুই বিষয়ে সিদ্ধান্ত নেবে এখন নির্বাচন কমিশন ও কলকাতা হাইকোর্ট । এদিকে আদি তৃণমূলের দুই চালিকা শক্তি মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি ঘরমুখি হওয়ায় দল এখন ছন্নছাড়া । এমতবস্থায় ফের সংগঠনকে চাঙ্গা করতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কালীঘাট তৃণমূল শিবিরকে ।
এদিকে একটি নতুন সোশ্যাল মিডিয়া পেজের আবির্ভাব ঘটেছে । যার নাম “দ্য ইন্ডিয়া ওয়ান্টস্ মমতা দি”,যা সংক্ষিপ্ত আকারে আই ডবলু এম । আজ শনিবার ওই নামে রীতিমতো ১৫ টি জেলার সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে । যেখানে উত্তর দিনাজপুরের চেয়ারম্যান রাহুল সিনহা রায় ও সভাপতি হিসাবে তাইবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে । দক্ষিণ দিনাজপুরের চেয়ারম্যান রাফসান জানি ও সভাপতি সন্দীপ ঘোষ । মালদার চেয়ারম্যান মালদা সাইমুদ্দিন (লেটো খান) এবং সভাপতি মিঠুন মজুমদার৷ জঙ্গিপুরের চেয়ারম্যান রোহেল এসকে এবং সভাপতি মোঃ আশিরুল আলম । মুর্শিদাবাদের বহরমপুরের চেয়ারম্যান সাব্বির আহম্মেদ (রাজিব) এবং সভাপতি মাহমুদ রুহুল হাসান (সায়ান । আরামবাগের চেয়ারম্যান আরিয়ান মুজাম এবং সভাপতি মানুয়ারুল ইসলাম (নোবেল) । হুগলি-শ্রীরামপুর চেয়ারম্যান সৈয়দ মোঃ মহসিন সভাপতি আবির সরকার (তপু) । নদিয়া উত্তর চেয়ারম্যান অতনু দাস এবং সভাপতি বিদিশা তরফদার৷ নদীয়া দক্ষিণ চেয়ারম্যান ইয়াসিন আলী এবং সভাপতি অর্পন তালুকদার ।
কলকাতা উত্তর চেয়ারম্যান প্রতাপ ঘোষাল এবং সভাপতি অনন্যা দাস৷ দক্ষিণ কলকাতা চেয়ারম্যান শ্যামলী সরকার বসু, সভাপতি নুরুদ্দিন কোরাইশী । বনগাঁও চেয়ারম্যান সঞ্জয় বিশ্বাস, সভাপতি আলমাহামুদ সরদার । বারাসত চেয়ারম্যান দেবজ্যোতি দে (বিশাল), সভাপতি রুদ্রনীল চক্রবর্তী (রাজ)৷ ডায়মন্ড হারবার-যাদবপুর চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, সভাপতি সঞ্জয় জানা । এবং সুন্দরবনের চেয়ারম্যান আকতার উদ্দিন সরদার, সভাপতি অলোক হালদারের নাম ঘোষণা করা হয়েছে । তালিকার একেবারে শেষে লেখা হয়েছে : “আমরা নবনিযুক্তদের অভিনন্দন জানাই এবং তাঁদের সকল প্রচেষ্টার জন্য শুভকামনা করি। বিদায়ী সদস্যদের নিজ নিজ অবদানের জন্য আমরা ধন্যবাদ জানাই।”
আই ডবলু এম-এর সোশ্যাল মিডিয়া পেজে লেখা হয়েছে,”ইন্ডিয়া ওয়ান্টস মমতা দি (আইডব্লিউএম) কমিউনিটি পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা সভাপতি ও চেয়ারম্যানদের প্রথম তালিকা ঘোষণা করতে পেরে আনন্দিত। আমরা নবনিযুক্তদের অভিনন্দন জানাই এবং তাঁদের সকল প্রচেষ্টার জন্য শুভকামনা করি।” যদিও এই নতুন দলের বিষয়ে মমতা বা অভিষেকের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনো ঘোষণা করা হয়নি । পেজটিতে ৪১ কে ফলোয়ার্স রয়েছে । ফলো করা হয়েছে মমতা ব্যানার্জি,অভিষেক ব্যানার্জি ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসসহ ৫ জনকে ।।
