• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মসজিদকে রেস্তোরাঁয় পরিণত করেছে ইসরায়েলি সেনারা

Eidin by Eidin
June 15, 2024
in আন্তর্জাতিক
মসজিদকে রেস্তোরাঁয় পরিণত করেছে ইসরায়েলি সেনারা
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,১৫ জুন : কমিউনিস্ট চীনের নীতি গ্রহণ করেছে ইসরায়েল । একদিকে যখন চীন সরকার নিজের দেশের মসজিদকে শপিং মলে পরিণত করছে, অন্যদিকে তখন গাজার রাফায় মসজিদকে রেস্তোরাঁয় রূপান্তরিত করেছে ইসরায়েলি সেনারা । সিয়াসাত ডেইলির খবরে বলা হয়েছে, রাফা সীমান্ত অঞ্চলের ওই মসজিদ মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থান । কিন্তু সাম্প্রতিক অভিযানে ইসরায়েলি বাহিনী পুরো জায়গাটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং মসজিদটিকে রেস্তোরাঁয় রূপান্তর করেছে । পাশাপাশি স্থানীয় মুসলমানদের সেখানে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি সেনা ।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ইসরায়েলি সৈন্য গাজা ও মিশরকে পৃথককারী রাফা সীমান্তে অবস্থিত মসজিদটির ভেতরে খাবার প্রস্তুত করছে ।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ব্যাপক নাশকতা চালায় ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাস । প্রায় ১২০০ জনকে নির্বিচারে হত্যা করে সন্ত্রাসীরা । আড়াই’শ মানুষকে পনবন্দি করে নিয়ে যায় তারা । বিভিন্ন বয়সের ইহুদি নারীরা সামুহিক যৌন নির্যাতনের শিকার হয় । যৌনাঙ্গে গ্রেনেড,পেরেক ঢোকানোর পর গুলি করে হত্যা করা হয় বেশ কিছু ইহুদি মেয়েকে । সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নৃশংসতা ছাড়িয়ে যায় কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটকেও । এরপরে হামাসকে নির্মুল করার শপথ নিয়ে ‘অপারেশন আয়রন শোর্ড’ শুরু করে ইসরায়েল । 

সন্ত্রাসীরা প্রাণ বাঁচাতে মসজিদ,জনবহুল এলাকা, স্কুল এবং গাজা জুড়ে সুড়ঙ্গের জালের ভিতরে আশ্রয় নেয় । কিন্তু ইসরায়েলি সেনা তাদের খুঁজে খুঁজে বের করে খতম করছে । ইতিমধ্যে শত শত মসজিদ ও আবাসিক ভবন বোমা হামলার গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী । ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গত আট মাসে ইসরায়েলি বিমান হালায় অন্তত এক হাজার মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব মসজিদ পুনর্নির্মাণে প্রায় ৫০ কোটি ডলার প্রয়োজন হবে।।

Previous Post

এসি মেশিনের বিকল্প গাছ,প্রকৃতিকে সুরক্ষিত করতে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়ে শুধুই হরেক রকম গাছের বীজ ছড়ালো খুদে পড়ুয়ারা

Next Post

টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

Next Post
টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

No Result
View All Result

Recent Posts

  • “হারিল হারিল,মমতা হারিল” : ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর শ্লোগান তুললেন উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী 
  • ডিএ মামলায় সুপ্রিম চাপে মমতা ব্যানার্জি, অবিলম্বে বকেয়া ডিএ- এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ 
  • লিবিয়ার প্রাক্তন নেতা গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে ঘরে ঢুকে গুলি করে মারল অজ্ঞাত বন্দুকধারীরা 
  • “রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে।ভারত” – ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায়   রাশিয়া কী বলেছে ?
  • জিহাদিদের উৎপাতে বাড়ি বিক্রির পোস্টার সাঁটালো আগ্রার ভগবান নগরের ৪০টি হিন্দু পরিবার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.