• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গিল ও কিষানের ঝড়ে দক্ষিণ  আফ্রিকার রেকর্ড স্পর্শ করল  ভারত

Eidin by Eidin
June 17, 2026
in খেলার খবর
গিল ও কিষানের ঝড়ে দক্ষিণ  আফ্রিকার রেকর্ড স্পর্শ করল  ভারত
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১৭ জুন : ফের একটা অনবদ্য ইনিংস উপহার দিলেন শুভমান গিল । ওয়ানডে অধিনায়ক হিসেবে করলেন নিজের প্রথম সেঞ্চুরি। শত রান এল ইশান কিষানের ব্যাট থেকেও ।শুভমান- ইশানের যুগলবন্দীতে চারশ ছাড়ানো সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার একটি রেকর্ডে ভাগ বসাল ভারত। 

আজ বুধবার লখনৌ-এ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪০২ রান করেছে টিম ইন্ডিয়া । এই সংস্করণে এনিয়ে অষ্টমবার চারশ স্পর্শ করল ভারত ।ওয়ানডেতে সবচেয়ে বেশিবার চারশ রান করে এতদিন রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার। এবার প্রোটিয়াদের সেই কীর্তিতে ভারত ভাগ বসাল ।

ওয়ানডেতে সাতবার ৪০০ বা তার বেশি রান করতে পেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া এই মাইলফলক ছুঁয়েছে তিনবার।

ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে ১৫৪ রান করেন গিল। ১১০ বলের ইনিংসে দুটি ছক্কার সঙ্গে মারেন ২২টি চার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক।

আফগানিস্তান সিরিজ দিয়ে তিন বছর পর ওয়ানডে দলে ফেরা কিষান করেছেন ১২৫ রান। তার ৭৯ বলের ইনিংসটি সাজানো সাতটি ছক্কা ও ১৪টি চারে।

চার বছর পর ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেলেন কিষান। ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে দ্বিশতক করেছিলেন তিনি। তাণ্ডব চালিয়ে বাঁহাতি ব্যাটসম্যান খেলেছিলেন ২১০ রানের ইনিংস।সেবারও ভারতের রান ৪০০ পার হয়েছিল।

আফগানদের বিপক্ষে এদিন তৃতীয় ওভারে ক্রিজে যান গিল। অভিজ্ঞ রোহিত শার্মাকে নিয়ে প্রথম ১০ ওভারে দলের খাতায় তোলেন ৮০ রান। চতুর্দশ ওভারে রাশিদ খানের বলে আউট হন ৪৮ রান করা রোহিত।এরপর কিষানকে নিয়ে আফগান বোলারদের উপর তান্ডব চালান গিল। তৃতীয় উইকেটে তারা করেন ১৪১ বলে ২২৪ রান।

গত অক্টোবরে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া গিল ৭৭ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। দেড়শতে পা রাখেন তিনি ১০৮ বলে। ইনিংসের ৪৩তম ওভারে বাজে তার বিদায় ঘণ্টা।অধিনায়কের চেয়ে ৬ বল কম খেলে সেঞ্চুরি পূর্ণ করেন কিষান। ৯১ থেকে টানা তিন চারে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো তিন অঙ্কে পৌঁছান তিনি। নানগেয়ালিয়া খারোটেকে টানা দুই ছক্কা মারার পরের বলেই বিদায় নেন তিনি।

শেষ দিকে দ্রুত রান বাড়াতে পারেননি লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়াররা। ৪২ রানে শেষ ছয় উইকেট হারায় ভারত।চারশর বেশি রান করে ওয়ানডেতে অলআউট হওয়া প্রথম দল ভারত।।

Tags: Bharat Vs Afghanistan ODISports News
Previous Post

হিন্দু ধর্মস্থল কলঙ্কিত করার ষড়যন্ত্রে যুক্ত থাকার কথা কার্যত স্বীকার করে নিলেন তামিল অভিনেতা প্রকাশ রাজ 

No Result
View All Result

Recent Posts

  • গিল ও কিষানের ঝড়ে দক্ষিণ  আফ্রিকার রেকর্ড স্পর্শ করল  ভারত
  • হিন্দু ধর্মস্থল কলঙ্কিত করার ষড়যন্ত্রে যুক্ত থাকার কথা কার্যত স্বীকার করে নিলেন তামিল অভিনেতা প্রকাশ রাজ 
  • হিন্দু প্রেমিকের জন্য ‘হীরা’ থেকে  ‘হিমাংশী’ হয়ে সনাতন ধর্মে ফিরে এসে মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন : উত্তরপ্রদেশের বাদাউনের ঘটনা 
  • বাংলাদেশি মুসলিমদের পুশ ইনকে ‘অমানবিক’ মনে করছে এইচআরডব্লিউ ডিরেক্টর বামপন্থী মীনাক্ষী গাঙ্গুলী, তিনি ‘পুশ ইন’ বন্ধের আহ্বান জানিয়েছে, তবে বাংলাদেশ নিজেদের নাগরিকদের গ্রহণ না করায় তার কোনো বক্তব্য নেই ! 
  • বাংলাদেশের দিনাজপুরে হিন্দু বধূকে শারীরিক নির্যাতন করে খুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.