• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘ইনসাফ’ সভার নামে মহিলাকে মাটিতে ফেলে কঞ্চি দিয়ে বেদম পেটালো চোপড়ার তৃণমূল নেতা, মধ্যযুগীয় বর্বরতা দাঁড়িয়ে দেখল জনতা

Eidin by Eidin
June 30, 2024
in জেলার খবর, রাজ্যের খবর
‘ইনসাফ’ সভার নামে মহিলাকে মাটিতে ফেলে কঞ্চি দিয়ে বেদম পেটালো চোপড়ার তৃণমূল নেতা, মধ্যযুগীয় বর্বরতা দাঁড়িয়ে দেখল জনতা
6
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,৩০ জুন : ফের মহিলার উপর মধ্যযুগীয় বর্বরতা ঘটেছে পশ্চিমবঙ্গে । একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে দেখা গেছে হলুদ-শাদা শালোয়ার কামিজ পরা একজন ভীতিসন্ত্রস্ত মহিলা মাটিতে বসে আছেন । মহিলার পাশে হাঁটু মুড়ে বসে আছেন প্যান্ট-শার্ট পরা এক ব্যক্তি । তাদের মাঝে এক গোছা কাঁচা কঞ্চি হাতে দাঁড়িয়ে আছে প্যান্ট ও কালো গেঞ্জি পরা এক ব্যক্তি । তাদের গোল হয়ে ঘিরে আছে জনতা । কঞ্চি হাতে ব্যক্তিটি মহিলার পাছা ও পায়ের উপরিভাগে নির্মমভাবে পেটাচ্ছে । যন্ত্রায় চিৎকার করতে করতে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন ওই মহিলা । মহিলাকে তার পাশে বসে থাকা পুরুষকে কঞ্চি দিয়ে বেদম পেটায় কালো গেঞ্জি পরা ব্যক্তি । মারধরে আক্রান্ত ব্যক্তি লুটিয়ে পড়লে ফের সে মহলাকে কঞ্চি দিয়ে পিটিয়ে,লাথি মেরে এবং চুল ধরে ঠেলে ফেলে দিয়ে শাসায় । আর মহিলা বা ওই পুরুষকে উদ্ধার করার পরিবর্তে কার্যত ‘তামাসা’ দেখে জনতা । বেশ কিছুক্ষণ পাশবিক অত্যাচার চলার পরে ‘ইনসাফ’ করা ব্যক্তির হাত থেকে কঞ্চির গোছা কেড়ে নেয় । যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এইদিন । 

ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । তিনি এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে লিখেছেন,’পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির শাসনের কুৎসিত চেহারা। ‘ইনসাফ’ সভার মাধ্যমে দ্রুত বিচার দেওয়ার জন্য বিখ্যাত এবং চোপড়া বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী । টিএমসি পরিচালিত পশ্চিমবঙ্গে শরিয়া আদালতের বাস্তবতায় ভারতকে জেগে উঠতে হবে। প্রতিটি গ্রামে একটি সন্দেশখালি রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের জন্য অভিশাপ ৷ বাংলায় আইনশৃঙ্খলার কোনও আভাস নেই৷ মমতা ব্যানার্জি কি এই দানবের বিরুদ্ধে কাজ করবেন নাকি শেখ শাহজাহানের পক্ষে দাঁড়িয়ে তাকে রক্ষা করবেন? স্থান- লক্ষ্মীকান্তপুর, চোপড়া, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ।’ 

জানা গেছে,আক্রান্ত মহিলা চোপড়া থানার লক্ষ্মীকান্তপুর গ্রামেরই গৃহবধূ । বধূর পাশাপাশি প্রহৃত ব্যক্তি তার প্রেমিক । তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ । তাদের শাস্তি দেওয়া ব্যক্তি এলাকায়  ‘জেসিবি’ নামে পরিচিত । সে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী । বধূর সাথে ওই ব্যক্তির পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হলে গ্রামে সালিশিসভা বসে । সালিশিসভার বিচারক ছিলেন তৃণমূলের বাহুবলি নেতা ‘জেসিবি’। তিনি ওই সভার নাম দেন ‘ইনসাফ সভা’। আর প্রকাশ্য দিবালোকে বধূ ও তার প্রেমিককে কঞ্চি দিয়ে পেটানোর নিদান দেন ওই তৃণমূল নেতা । শাস্তি তিনি নিজের হাতেই দেন দু’জনকে । এদিকে এই ঘটনার পর প্রকাশ্যে কেউ মুখ না খুললেও এই প্রকার তালিবানি কাদায় নির্যাতন মেনে নিতে পারছেন না তারা । গ্রামবাসীদের অভিযোগ, এই ঘটনা প্রথম নয় । ইসলামি শরিয়া আইন অনুযায়ী এই ধরনের শাস্তির মুখে প্রায়ই পড়তে হয় গ্রামবাসীদের । তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হওয়ায় কোনো ক্ষেত্রেই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়না বলে অভিযোগ তাদের ।। 

https://twitter.com/amitmalviya/status/1807341290520289486?s=19
Previous Post

মেমারিতে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার,মন্তেশ্বরে যুবকে কুপিয়ে খুন, পরপর নির্মম হত্যাকান্ডে আতঙ্ক পূর্ব বর্ধমানে

Next Post

মেমারিতে লরি-বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ১১ বাসযাত্রী

Next Post
মেমারিতে লরি-বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ১১ বাসযাত্রী

মেমারিতে লরি-বাসের মুখোমুখি সংঘর্ষ আহত ১১ বাসযাত্রী

No Result
View All Result

Recent Posts

  • দেশবিরোধী প্রচার করা কাশ্মীরের নাদিয়া বেগ সংখ্যালঘু কোটায় ইউপিএসসি-র যোগ্যতা অর্জন করায় বাড়ছে উদ্বেগ 
  • বালুচ নেতা বশির জেব প্রকাশ্যে আসতেই কাঁপছে পাকিস্তান, ১৪টি শহরের ৪৮টি স্থানে বিস্ফোরণে মৃত অন্তত ৮০ জন 
  • ৩০০ হিন্দু মেয়েকে পতিতাবৃত্তিতে ঠেলে দিয়েছে আফজারুল, “প্রিন্স” সেজে তাদের প্রতারণা করছিল : এক ভুক্তভোগীর কথায়, গণধর্ষণের পর অশ্লীল ভিডিও তৈরি করে সে তার ভাইদের সাথে ব্ল্যাকমেইল করত 
  • বলিউড পরিচালক রোহিত শেঠির বাসভবন লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা, ফের কি সক্রিয় হয়ে উঠল দাউদ ইব্রাহীমের গ্যাং ? 
  • কলকাতার পার্কস্ট্রিটের রেস্তোরাঁর “গোমাং বিতর্ক” বিজেপি ও আরএসএস-এর সৃষ্টি : অদ্ভুত দাবি করলেন সিপিএমের সুজন চক্রবর্তী ; ধৃত রেস্তোরাঁর বেয়ারার চাকরি হারানোর আশঙ্কায় তিনি “উদ্বিগ্ন”  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.