• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“২৩ তারিখে নন্দীগ্রামে ছক্কা মেরে ভবানীপুরে হারিয়ে তবেই বিশ্রাম নেবো” : মমতার গড়ে হুঙ্কার দিলেন শুভেন্দু 

Eidin by Eidin
April 21, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“২৩ তারিখে নন্দীগ্রামে ছক্কা মেরে ভবানীপুরে হারিয়ে তবেই বিশ্রাম নেবো” : মমতার গড়ে হুঙ্কার দিলেন শুভেন্দু 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ এপ্রিল : এবারের বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা এবং ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরাজয়ের বিষয়ে বারবার আত্মবিশ্বাসের সুর শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় । ফের একবার তিনি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারাবেনই বলে হুঙ্কার দিলেন । আজ মঙ্গলবার,নির্বাচনী প্রচারের শেষ দিনের রাতে ভবানীপুরের জনসভা করলেন শুভেন্দু অধিকারী । সেই সভাতে তিনি হুঙ্কার দেন,’কাল থেকে ৩৬ নম্বর ওয়ার্ডে জন সংযোগ পর্ব । ৭৪ নম্বর ওয়ার্ডের একটা সভাতে অ্যাটেন্ড করব । তেইশ তারিখে প্রথম দফার ভোট । নন্দীগ্রামের ছক্কা মারতে হবে। ওটা করেই রাতে সোজা চলে আসবো বলবন্ত সিং ধাবাতে । বড় একটা চা খাব।একদম ৪ তারিখে হারিয়ে দিয়েই বিশ্রাম, তার আগে কোন বিশ্রাম নয়।’ 

তিনি বলেন,’মাননীয়ার সাম্প্রতিক বক্তব্যে আপনারা বিচলিত, আমরাও আতঙ্কিত ।  কি বলছেন নিজেই জানেন না । তবে একটা কাজ ওনার হয়েছে । এখন থেকেই ডোর ক্যাম্পেনিং শুরু করেছেন । এ ডর মুঝে আচ্ছা লাগ রাহা হ্যায় । ঘোষণা দিয়েছেন, ২৪ তারিখ থেকে আর কোথাও যাবো না । আজকে কোথায় একটা মিটিং করছিলেন, সেখানে বলেছেন যে তিনটে ওয়ার্ডে নাকি কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা মারবে । কিছুদিন আগে বলেছেন ৫৭ হাজার নয়, একটা ভোট হলেও জিতবো । মাননীয়া, এ তো ট্রেলার হ্যায়, পিকচার আভি বাকি হ্যায় । তেইশ তারিখের প্রথম দফার ভোট হওয়ার পরে আপনাকে কিভাবে ছোটাতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে ।’

মমতার উদ্দেশ্যে শুভেন্দু বলেন,’আপনি শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে, আর স্কোয়ার ফুট কাউন্সিলর চোরগুলোকে সামনে রেখে আপনি দক্ষিণ কলকাতায় এতদিন যে ব্যবসার চালিয়েছেন এই নির্বাচনে তা পারবেন না । আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে। সাবধান শাহনয়াজ । সাবধান ভিকি সাউ । সাবধান মনোজ সাউ । সাবধান বিপ্লব মিত্র । সাবধান পিটার ব্যানার্জি । সাবধান করে দিয়ে গেলাম । আমি শুভেন্দু অধিকারী । সিপিএমের বড় গুন্ডা লক্ষণ সেটকে জব্দ করেছি । আমি সেই শুভেন্দু অধিকারী, সন্দেশখালীর শাহজাহানকে জেলের ভেতরে পুরেছি৷’

তৃণমূলের দুর্নীতির তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন,’লম্পটদের হাতে পার্টিটা চলে গেছে । তৃণমূল কোন গণতান্ত্রিক পার্টি নয়, একটা পারিবারিক ক্লাব । একটা পিলারের তো ক্র্যাক ধরে গেছে । প্রতীক জৈন সপরিবারে মাননীয়ার ঘরে। শান্তনু সিনহা বিশ্বাস ক্যাম্বিস খাট নিয়ে মাননীয়ার ঘরে । আমরা আগে জানতাম চোরেরা উডবার্ন ওয়ার্ডেই থাকে । এখন জানলাম চোরেরা মুখ্যমন্ত্রীর বাড়িতেই থাকে।’ এরপর মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি বলেন,’হরিশ চ্যাটার্জি স্ট্রিট আপনি দখল করেছেন । ৩৮টা প্লটের মালিক আপনার পরিবার৷ আপনি এই তল্লাটের দুর্গা পুজো কমিটি আর ক্লাব কমিটির দখলের রাজনীতি করেছেন । আপনাকে এই নির্বাচনে হারতে হবে । এস আই আর এর পরে রাষ্ট্রবাদী সনাতনীদের ভোট হয়েছে এক লাখ পঁচিশ হাজার । আপনার ৫৪ হাজার বাংলাদেশী মুসলমান আর ভুতুড়ে ভোটারের নাম বাদ গেছে  । আপনাকে আর কেউ রক্ষা করতে পারবে না ।’।

Tags: BhabanipurKolkataSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

যুদ্ধের কারণে কনডমের দাম বাড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রস্তুতকারক কোম্পানি কারেক্স

No Result
View All Result

Recent Posts

  • “২৩ তারিখে নন্দীগ্রামে ছক্কা মেরে ভবানীপুরে হারিয়ে তবেই বিশ্রাম নেবো” : মমতার গড়ে হুঙ্কার দিলেন শুভেন্দু 
  • যুদ্ধের কারণে কনডমের দাম বাড়াচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রস্তুতকারক কোম্পানি কারেক্স
  • কেরালার ত্রিশূরে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১৩ জনেরও বেশি নিহত, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক 
  • ভারত থেকে কিনে নিয়ে যাওয়া পণ্যের শুল্ক বিধি কঠোর করেছে নেপাল, বিক্ষোভ 
  • ভাতারের বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভের আগুন উসকে দেওয়ার চেষ্টা করলেন অভিষেক ব্যানার্জি ; স্মরণ করালেন সিপিএমের সন্ত্রাসের অতীত ইতিহাস 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.