• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলসহ ৩০ লক্ষের কাউকে ছাড়ব না : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
June 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলসহ ৩০ লক্ষের কাউকে ছাড়ব না : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : পূর্ববর্তী মমতা ব্যানার্জির সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাপক অনিয়ম প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।  টাকা ঢুকেছে পুরুষদের অ্যাকাউন্টেও । আজ সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা রূপায়ণের কাজ শুরু করতে গিয়েই প্রশাসনিক আধিকারিকরা এই বেনিয়মের বিষয়টি লক্ষ্য করেন। এখনও পর্যন্ত মোট ২২টি এমন ভুয়ো অ্যাকাউন্টের হদিস পাওয়া গিয়েছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা হচ্ছিল। তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন, এর মধ্যে ১টি রাকিবুলের, ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর এবং বাকি ৬টি তারিকুল রহমানের নামে রয়েছে।’ তিনি বলেন,হাজার হাজার অনুপ্রবেশকারী এবং তৃণমূলের নেতারা, যারা মহিলা নন, তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করছেন। এই রকম অন্তত ৩০ লক্ষ্য আছে । যারা মাসে মাসে ১৫০০ টাকা করে নিয়ে কত লুট করেছে, সেটা আপনারা হিসাব করলেই বুঝতে পারবেন। তবে আমরা কাউকে ছাড়ব না।’ তিনি সাফ জানিয়েছেন, তৃণমূল স্তর থেকে এই দুর্নীতির তদন্ত করা হবে এবং জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। তিনি বলেন,’তৃণমূল যে কতবড় লুটেরার পার্টি এটাই তার প্রমান । এদের আমরা আইনের মাধ্যমে সমূলে ধ্বংস করব ।’

মুখ্যমন্ত্রী জানান,এই সমস্ত ঘটনার তদন্তের জন্য তিনি বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠনের নির্দেশ দিয়েছেন । এদিন বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা আসলে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। এই প্রকল্প নিয়ে যে অপপ্রচার চলছে, তা ভিত্তিহীন। সোমবার থেকে অনলাইনে ফর্ম ফিলআপের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ তাতে ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন। আশা করছি আগামী বুধবার অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে।’।

Previous Post

কেরালার মহিলা সমকামী প্রেমিক জুটির আদিলা এবং নূরার চতুর্থ বার্ষিকীতে শুভেচ্ছা পোস্ট 

No Result
View All Result

Recent Posts

  • লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলসহ ৩০ লক্ষের কাউকে ছাড়ব না : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • কেরালার মহিলা সমকামী প্রেমিক জুটির আদিলা এবং নূরার চতুর্থ বার্ষিকীতে শুভেচ্ছা পোস্ট 
  • আরও বিপদ বাড়ল অভিষেক ব্যানার্জির, দায়ের হল নতুন এফআইআর
  • ফেরত নিল না বিজিবি,পেট্রাপোল বর্ডারের জিরো লাইনে ঝুলে আছে ১০ বাংলাদেশির জীবন 
  • যার মধ্যে বিদ্যা, দান, জ্ঞান বা ধর্মের মতো গুণাবলি নেই সেই নরপশু পৃথিবীর বোঝা : আচার্য চানক্য
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.