এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩১ আগস্ট : ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী, জাতিসংঘ কর্তৃক সন্ত্রাসী হিসেবে ঘোষিত জাকি-উর-রহমান লাখভির আত্মীয় এবং সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের নিয়োগকারী হাফিজ জুলফিকার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খতম হয়েছে । খুনের মুহুর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে হাফিজ জুলফিকারকে পায়ে হেঁটে রাস্তা দিয়ে যেতে দেখা যাচ্ছে । সেই সময় একজন পিছন থেকে ছুটে এসে তার ঘাড় লক্ষ্য করে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় । জুলফিকারকে সেখানেই লুটিয়ে পড়তে দেখা যায় ।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী,গত ২৮ আগস্ট এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে । এদিকে দেশের অভ্যন্তরে সন্ত্রাসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বারবার লক্ষ্যবস্তু করার ঘটনাকে ঘিরে ক্রমবর্ধমান রহস্যে সর্বশেষ এই হত্যাকাণ্ডটি নতুন মাত্রা যোগ করেছে।।
