• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এলাকায় ডেঙ্গু রোধে তৎপরতা শুরু গুসকরা পুরসভার

Eidin by Eidin
May 4, 2023
in রকমারি খবর
এলাকায় ডেঙ্গু রোধে তৎপরতা শুরু গুসকরা পুরসভার
7
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০৪ মে : সরকারি ভাবে ‘দুয়ারে বর্ষা’ হতে মোটামুটি একমাস দেরি । সঙ্গে দোসর হয় ডেঙ্গুর বাহন মশা। গুসকরা শহরের আকৃতি অনেকটা কড়াইয়ের মত হওয়ার জন্য সহজে জল নিকাশ হতে চায় না । স্বাভাবিকভাবেই মশককুল তাদের বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ পেয়ে যায়। শহরবাসীদের যাতে ডেঙ্গুর শিকার না হতে হয় তার জন্য তৎপর হয়ে উঠেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভা। ঠান্ডা ঘরে না বসে থেকে মাঠে নেমে পড়েছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ প্রত্যেক কাউন্সিলর।
বুধবার(২ মে ২০২৩) থেকে তিনদিন ধরে নিজের নির্বাচনী ক্ষেত্র ৯ নং ওয়ার্ডে সকাল বেলায় দু’জন সাফাই কর্মীকে নিয়ে হাজির হয়ে যাচ্ছেন ভাইস চেয়ারম্যান বেলী বেগম। ২-৩ ঘণ্টা নিজে দাঁড়িয়ে থেকে নিকাশী নালা অর্থাৎ ড্রেনগুলো পরিস্কারের কাজ তদারকি করছেন তিনি । সঙ্গে থাকছেন ডেঙ্গু নিয়ন্ত্রণের সুপার ভাইজার ইসমাইল মোল্লা, ওয়ার্ড সচিব সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। প্রসঙ্গত, শহরের যেসব ওয়ার্ডগুলোর নিকাশী ব্যবস্থা দুর্বল তার অন্যতম হল এই ওয়ার্ডটি। নিজেদের ওয়ার্ডে কাউন্সিলের ভূমিকায় খুশি ওয়ার্ডবাসীরা ।
ওয়ার্ডের বাসিন্দা বর্ণালী চৌধুরী বললেন,’বৃষ্টি হলেই আমাদের ওয়ার্ডে জল জমে যায়। সহজে বের হতে চায় না। এখন ড্রেনগুলো নিয়মিত পরিস্কার হলে আশাকরি মশার দাপট কম হবে।’ পাশাপাশি এলাকায় বেশ কয়েকটি পাকা ড্রেন নির্মানেরও দাবি জানিয়েছেন তিনি ।
ভাইস চেয়ারম্যান বেলী বেগম বলেন,’আমার ওয়ার্ডে জল নিকাশীর কিছু সমস্যা আছে। ভৌগোলিক আকৃতি তো পরিবর্তন করতে পারব না। তবে চেষ্টা করছি নিকাশি নালাগুলো যাতে পরিস্কার রাখা যায়।’ তিনি এই ওয়ার্ডে যে কিছু পাকা ড্রেনের দরকার সেটা স্বীকার করে বলেছেন,’আর্থিক সংস্থান হলেই সমস্ত ড্রেন পাকা করে দেওয়ার বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে ।’
অন্যদিকে চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বললেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিয়েছি প্রত্যেক কাউন্সিলর দাঁড়িয়ে থেকে নিজ নিজ ওয়ার্ডের ড্রেন পরিস্কারের কাজ তদারকি করবেন । এরফলে সাফাই কর্মীরা উৎসাহিত হবে এবং প্রত্যাশিত ফল পাওয়া যাবে। এখন মশা তথা ডেঙ্গুর হাত থেকে শহরবাসীদের আতঙ্ক কতটা দূর করতে পারলাম সেটা ভবিষ্যত বলবে ।’।

Previous Post

বাংলাদেশের নেত্রকোনায় হিন্দু কিশোরীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ঘাতক কাউছার মিয়া

Next Post

সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত মণিপুর, হিন্দুদের উপর খ্রিস্টানদের হামলা, ব্যাপক অগ্নিসংযোগ

Next Post
সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত মণিপুর, হিন্দুদের  উপর খ্রিস্টানদের হামলা, ব্যাপক অগ্নিসংযোগ

সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত মণিপুর, হিন্দুদের উপর খ্রিস্টানদের হামলা, ব্যাপক অগ্নিসংযোগ

No Result
View All Result

Recent Posts

  • রাজকোটে নাথুরাম গডসের নাটকের সেট ভাঙচুর করল কংগ্রেস
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্  : দুঃখ-কষ্ট নিবারণে রবিবার সকালে এই স্তোত্র পাঠ উপযোগী
  • আয়কর বিধিমালার খসড়া পত্র প্রকাশিত হয়েছে, করদাতাদের জানা প্রয়োজন
  • “তড়িঘড়ি” পঞ্চায়েত সংশোধনী বিল আনলেন মমতা ব্যানার্জি ; অমিত মালব্যর কথায় : “পরাজয় নিশ্চিত জেনে পঞ্চায়েতগুলি বাঁচানোর প্রচেষ্টা”
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সূর্যের দুর্দান্ত ব্যাটিং ; ভাঙলেন একাধিক রেকর্ড 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.