• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্যেই পথদুর্ঘটনার বলি হলেন ৪ জন, গুরুতর জখম আরও ২ 

Eidin by Eidin
August 4, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্যেই পথদুর্ঘটনার বলি হলেন ৪ জন, গুরুতর জখম আরও ২ 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৪ জুলাই : রাজ্য জুড়ে ঘটা করে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছে পুলিশ । পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানাগুলিতেও দু’দিন ধরে পথ নিরাপত্তা সম্পর্কীয় সচেতনতা মূলক শিবির করা হল । রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলাশাসক শ্বেতা আগরওয়াল, পুলিশ সুপার মিস পুষ্পা-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন । আজ মঙ্গলবার মন্তেশ্বর থানার কুসুমগ্রামে একটি চারচাকা গাড়িতে কয়েকটি রক্তাক্ত পুতুল সাজিয়ে পথ দুর্ঘটনার মর্মান্তিক পরিনতির কথা স্মরণ করানোর ব্যবস্থা করে পুলিশ । কিন্তু তারই মাঝে জেলায় একের পর এক মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন ৪ জন । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দু’জন । যা নিয়ে জেলায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে ।  

জানা গেছে,সোমবার সন্ধ্যায় ভাতার থানার বড়া চৌমাথা এলাকায় যাত্রী নামিয়ে ফেরার পথে একটি টোটোকে ধাক্কা মারে একটি ডাম্পার। গুরুতর আহত হন টোটোচালক মোরশেলেম শেখ (৬১)। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি গুসকরার খাদিমপাড়া এলাকায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ বর্ধমান-কালনা রোডের কল্যাণপুর মোড় এলাকায় একটি মারুতি ওমনি গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মোটর বাইক আরোহী শ্যামল দাস (৩২)-এর মৃত্যু হয়। তাঁর বাড়ি কালনা রোডের কপিবাগান এলাকায়। দুর্ঘটনায় গুরুতর জখম হন সৌরভ পণ্ডিত নামে আরও এক ব্যক্তি। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি হাটগোবিন্দপুর এলাকায়। 

বর্ধমান-কালনা রোডের কল্যাণপুর মোড়ের ওই দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে আজ সকাল ৯টা নাগাদ রায়না থানার খালেরপুল এলাকায় আরও একটি দুর্ঘটনায় প্রাণ হারান ১০৩ বছরের প্রবীণ সাইকেল আরোহী উজির আলী খাঁ। জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে আসা একটি লরির পাশ দিয়ে যাওয়ার সময় সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে রায়না থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এছাড়াও এদিন ১১৪ নম্বর জাতীয় সড়কের করঞ্জি মোড় এলাকাতেও ঘটে দুর্ঘটনা । দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে আরেকটি ডাম্পার সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম হন চালক ও খালাসি। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালাসি শেখ নাসিরুলকে মৃত ঘোষণা করেন। চালক শেখ সিজারুল চিকিৎসাধীন রয়েছেন। মৃত শেখ নাসিরুলের বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়া থানার মাঠপলশা গ্রামে।।

Tags: BurdwanRoad AccidentWestBengal l
Previous Post

সাগরদিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, সন্দেহ খুন ! 

Next Post

যোগী সরকার মাদ্রাসার কামিল ও ফাজিলের ডিগ্রি বাতিল করে দিয়েছে : জানুন কেন এই পদক্ষেপ নেওয়া হলো 

Next Post
যোগী সরকার মাদ্রাসার কামিল ও ফাজিলের ডিগ্রি বাতিল করে দিয়েছে : জানুন কেন এই পদক্ষেপ নেওয়া হলো 

যোগী সরকার মাদ্রাসার কামিল ও ফাজিলের ডিগ্রি বাতিল করে দিয়েছে : জানুন কেন এই পদক্ষেপ নেওয়া হলো 

No Result
View All Result

Recent Posts

  • যোগী সরকার মাদ্রাসার কামিল ও ফাজিলের ডিগ্রি বাতিল করে দিয়েছে : জানুন কেন এই পদক্ষেপ নেওয়া হলো 
  • পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্যেই পথদুর্ঘটনার বলি হলেন ৪ জন, গুরুতর জখম আরও ২ 
  • সাগরদিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, সন্দেহ খুন ! 
  • বাড়িতে রয়েছে ৪ স্ত্রী ও তাদের এক ডজন ছেলেমেয়ে ; পরস্ত্রীর সঙ্গে জামাত ইসলামি নেতাকে অপ্রীতিকর অবস্থায় ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখলো গ্রামবাসী 
  • বাল্যবিবাহ, পারিবারিক হিংসা ও সাইবার অপরাধ বিষয়ক ২ দিনের  সচেতনতামূলক শিবির করল মন্তেশ্বর থানার পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.