এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,০২ সেপ্টেম্বর : নেপালের প্রলয়ঙ্করী হড়পা বানে একটা বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ প্রবল বেগে ধেয়ে আসা বিশাল ঢেউয়ের তোড়ে একের পর এক ঘরবাড়ি-গাড়ি-রাস্তায় চলাচল করা মানুষ ভেসে যাচ্ছিল, সেই সময় মাথা তুলে দাঁড়িয়েছিল একটি দু’তলা বাড়ি । আর ওই বাড়িতে যারা আশ্রয় নিয়েছিলেন তারা প্রত্যেকেই প্রাণে বেঁচে গেছেন । এই অনন্য গ্রিন হাউসটিকে বলা হচ্ছে “মিরাকল গ্রিন হাউস” । গ্রিন হাউসটির মালিক লক্ষ্মী পান্ডে বলেন, “সেই সময় আমি ক্রমাগত ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করছিলাম এবং হনুমান চালিসা পাঠ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম।”
নেপালে দুযোগে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭-এ পৌঁছেচে । নিখোঁজ এখনো ৪,৮৫৮ জন । যত সময় যাচ্ছে ততই তাদের বেঁচে থাকার আশা ক্ষীণ হচ্ছে । এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
যেদিন প্রলয়ঙ্কারী হড়পা বান আসে সেদিন বন্যার জল প্রচণ্ড বেগে এসে লক্ষ্মী পান্ডের বাড়িটাকে গ্রাস করে ফেলে । তিনি বলেন,আমরা প্রাণ বাঁচাতে বাড়ির উপরের তলায় ছুটে গিয়েছিলাম । সেই আতঙ্কের মুহূর্তে আমরা বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলাম । সেই সময় আমি শুধু ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র করেছি আর ‘হনুমান চালিসা’ পাঠ করেছি । আমাদের বাড়ি যে নিরাপদ আছে এবং আমরা যে বেঁচে আছি, তা ভগবান শিব ও ভগবান হনুমানের অসীম কৃপায়। এটা আমাদের পুনর্জন্ম।’ লক্ষ্মী পান্ডে আরও জানান, তিনি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করেন।
বাড়িটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে এটিকে প্রকৌশলের এক অসাধারণ কীর্তি বলছেন, আবার অনেকে পরিবারটির অটল বিশ্বাস ও ঐশ্বরিক সুরক্ষার প্রশংসা করছেন। এদিকে, উদ্ধারকারী দল লক্ষ্মী পান্ডের পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে।।
Author : Eidin Desk
