• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রয়াত হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

Eidin by Eidin
September 21, 2022
in বিনোদন
প্রয়াত হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।
7
SHARES
101
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২১ সেপ্টেম্বর : হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব । সম্প্রতি খবর এসেছিল কিছুটা হলেও তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে । শরীরের কিছু অংশে কিছু নড়াচড়া হয়েছে, কিন্তু তার মস্তিষ্ক কাজ করছে না। শেষে পর্যন্ত ৪২ দিনের মাথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেম । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর । প্রতিভাবান এই শিল্পির মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।
গত ১০ আগস্ট জিমে ব্যায়াম করার সময় স্ট্রোকে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল। তারপর থেকেই হৃদযন্ত্র সক্রিয় থাকলেও কোনো চেতনা ছিল না তাঁর । অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাজু । তাঁর মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সিনে ইন্ডাস্ট্রি সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ।
ভক্তদের কাছে গজোধর নামে পরিচিত ছিলেন কমেডিয়ান, অভিনেতা তথা রাজনীতিবিদ রাজু শ্রীবাস্তব । ভারত ছাড়াও বহু দেশে তিনি কমেডি শো করেছেন । বলিউড চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন রাজু । তিনি রাজশ্রী প্রোডাকশনের ম্যায়নে পেয়ার কিয়া, বাজিগর এবং বোম্বে টু গোয়া-র মতো ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। অসুস্থ হওয়ার আগে অডিও ক্যাসেট এবং ভিডিও সিডির একটি সিরিজও চালু করেছিলেন ।
রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে বলেছেন,’রাজু শ্রীবাস্তব আর আমাদের মাঝে নেই। আমি ইউপিবাসীর পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি । আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ।’।

Previous Post

অস্কারের জন্য মনোনীত হল গুজরাটি ফিল্ম ‘চেলো শো’

Next Post

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের দ্বারস্থ বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা

Next Post
রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের দ্বারস্থ বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের দ্বারস্থ বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা

No Result
View All Result

Recent Posts

  • বারাণসীর ডাল মান্ডিতে জরাজীর্ণ ভবনগুলিতে বুলডোজার চালানোর প্রতিবাদে এক মুসলিম ব্যক্তি নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দিল 
  • বিরাট কোহলি, রোহিত শর্মাকে ধাক্কা দিল বিসিসিআই ; দু’জনকেই নামিয়ে দেওয়া হল “বি গ্রেডে”  
  • পাকিস্তানের সব দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি 
  • রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রকারী সন্ত্রাসী আব্দুল রেহমানকে জেলের মধ্যে কুপিয়ে খুন করল তার এক সহবন্দী 
  • গরুর মাংস বিক্রির দায়ে দোষী সাব্যস্ত পিতা-পুত্র মেহবুব এবং ফারহানকে ১০ বছর করে কারাদণ্ড দিল গুজরাটের আদালত
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.