“বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর” । তেমনই ঘটনা ঘটেছে বিহারে । ক্যান্সার আক্রান্ত মাকে সুস্থ করে দেওয়ার ভগবান ভোলানাথের কাছে আকুল প্রার্থনা জানিয়েছিলেন বিহারের আরারিয়ার ১৯ বছর বয়সী মনু মেতুরবালা। তিনি শিবের কাছে শপথ করেছিলেন যে,যদি তার মা সুস্থ হয়ে যায় তাহলে তিনি পায়ে হেঁটে ১২ জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন ।আর অলৌকিকভাবে আজ তার মা সম্পূর্ণ সুস্থ ।
তাই ভগবানের কাছে করা শপথ পূরণ করতে ১২ জ্যোতির্লিঙ্গ দর্শনে বেরিয়ে পড়েছেন ওই যুবক । ১২ জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য গত ১৫ই মার্চ, ২০২৬ তারিখে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন ।
মনু প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার দৌড়ান । ইতিমধ্যে আট হাজার কিলোমিটার দৌড়ে সাত জ্যোতির্লিঙ্গ দর্শন করে ফেলেছেন । অষ্টম জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর দর্শনের জন্য পায়ে হেঁটে রওনা দিয়েছেন বিহারের এই তরুণ । জায়গায় জায়গায় তাকে স্বাগত জানাতে প্রতিদিন অসংখ্য মানুষ উপস্থিত হচ্ছেন ।
মনু মেতুরবালা জানান,এদিন দুপুরের খাবার খাওয়ার সময় তার মায়ের গলায় মাছের কাঁটা বিঁধে যায় । তার কিছুদিন পর থেকেই তার মায়ের গলায় বিভিন্ন অসুস্থতার লক্ষণ দেখা যায় । মায়ের চিকিৎসা করাতে প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়ে যায় । চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে,তার মা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন । দেরি করে চিকিৎসা করানোয় তার মাকে আর বাঁচানো সম্ভব নয় । তিনি বলেন,’চিকিৎসকের কাছে একথা শোনার পর আমি গ্রামের শিবের মন্দিরে ছুটে যাই । ভগবান ভোলানাথের কাছে প্রার্থনা জানাই যে, তিনি যদি আমার মাকে সম্পূর্ণ সুস্থ করে দেন তাহলে আমি পায়ে হেঁটে ১২ জ্যোতির লিঙ্গ দর্শন করব । তারপর থেকে মা একটু একটু করে সুস্থ হয়ে উঠতে থাকে । সম্প্রতি পরীক্ষা করে জানা যায় যে, মা ক্যান্সার মুক্ত । তাই ভগবানের কাছে করা শপথ পূরণের জন্য আমি বারো জটিল লিঙ্গ দর্শনে বেরিয়ে পড়েছি ।’ তিনি প্রতিটি সনাতনীর কাছে নিজ ধর্মের প্রতি আস্থা রাখার জন্য আহ্বান জানিয়েছে।।

